শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ১২:২০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লিগ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ মুজারাবানি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় ব্লেসিং মুজারাবানিকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তির শর্ত ভঙ্গ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

চলমান পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মুজারাবানির। দুই পক্ষের মধ্যে চুক্তিও হয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করায় তাকে দলে ভেড়ায় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। --- ডেইলি ক্রিকেট

মুজারাবানিকে মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে নয় দলটি। আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া করেননি মুজারাবানি। তবে জিম্বাবুয়ের এই পেসারের আচরণকে অপেশাদার ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে পিসিবি।

বিবৃতিতে পিসিবি লিখেছে, পেশাদার ক্রিকেট চলে পারস্পরিক বিশ্বাস এবং চুক্তির ওপর ভিত্তি করে। মুজারাবানি সব শর্ত মেনে নেওয়ার পরও ব্যক্তিগত স্বার্থে তা অগ্রাহ্য করেছেন, যা টুর্নামেন্টের কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমন আচরণ ফ্র্যাঞ্চাইজি ও স্টেকহোল্ডারদের আস্থার পরিপন্থী।

চলতি বছরে শুধু মুজারাবানি নন, পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা ও অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন। একের পর এক বিদেশি ক্রিকেটার পিএসএল ছাড়ায় ক্ষুব্ধ টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যার কারণে প্রত্যেককে শাস্তির আওতায় আনছে পিসিবি।

গত মৌসুমেও একই সমস্যার সম্মুখীন হয়েছিল পিএসএলের ফ্র্যাঞ্চাইজি। পিএসএল ছেড়ে সেবার আইপিএলে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ। প্রোটিয়া এই পেসারকেও নিষিদ্ধ করেছিল পিসিবি।

  • সর্বশেষ