শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশজু‌ড়ে আবা‌রো স্কুল ক্রিকে‌টের উৎসব 

স্পোর্টস ডেস্ক : দেশজুড়ে আবারও শুরু হচ্ছে বৃহৎ ক্রিকেট উৎসব। ৬৪ জেলার ৩৪৭টি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রায় ৯ হাজার ক্রিকেটারকে নিয়ে হবে এবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আজ শুক্রবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জেলা পর্যায়ের খেলা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টের নতুন আসর শুরুর ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে জার্সি উন্মোচন ও গত আসরের বাছাইকৃত ২৫ ক্রিকেটারকে বৃত্তি প্রদান করে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জাতীয় দলের বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটার তাওহিদ হৃদয় ও প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ চৌধুরী। 

জাতীয় দলের তারকা হওয়ার আগে স্কুল ক্রিকেট দিয়েই নিজের যাত্রা শুরু করেন শান্ত। এছাড়া তাওহিদ হৃদয়ও বগুড়ায় খেলেন স্কুল ক্রিকেটে। যেখানে চার বছরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয় তার বগুড়া পুলিশ লাইন্স হাই স্কুল।

এসময় নিজেদের স্কুল ক্রিকেট খেলার দিনগুলো স্মৃতিচারণ করেন শান্ত ও হৃদয়। পরে শান্ত বলেন, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থ মাথায় রেখেই স্কুল ক্রিকেটকে বড় করে দেখা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়