শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবিতে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: তা‌মিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এই কমিটি অনুমোদন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

তামিমের নেতৃত্বাধীন কমিটির মূল কাজ আগামী তিন মাসের মধ্যে বিসিবি নির্বাচন দেওয়া। অ্যাডহক কমিটির একজন হয়ে নির্বাচনে অংশ নেবেন কি না তামিম, সেই প্রশ্ন জানতে চাওয়া হয় তার কাছে। মিরপুরে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নির্বাচন প্রসঙ্গে নিজের ভাবনা জানালেন তামিম।

বিসিবির নতুন এই সভাপতি বলেন, 'আমি নির্বাচন করব। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যাতে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সবাই অংশ নিতে পারেন।'

আজ বিকেলে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান মিরপুরে এক সংবাদ সম্মেলন করে বিসিবির বোর্ড ভেঙে দেওয়ার কথা জানান। একই সঙ্গে নতুন করে তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির নাম প্রকাশ করেন।

দায়িত্ব পেয়ে সংবাদ সম্মেলনে এসে তামিম বলেন, 'আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে যারা এসেছে, তারা প্রথমেই ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছে। আমরা এটা বলতে চাই না। আমাদের প্রথম কাজ হবে, বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। 

গত এক দেড় বছরে ক্রিকেটের রেপুটেশন ড্যামেজ হয়েছে। সেটি সবাই মিলে ঠিক করতে হবে। ক্রিকেট আমাদের একটা গর্বের ব্যাপার। গর্বটা ফিরিয়ে আনতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়