শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌চেন্নাই সুপার কিং‌সের টানা পরাজ‌য়ে অ‌শ্বিন বল‌লেন, আমি এবছরও আইপিএল খেলতে পারতাম

স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের শুরুটা ভাল হয়নি এবারের আইপিএলে। টানা তিনটি ম্যাচ হেরে চাপ অনুভব করতে শুরু করে দিয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার মেনেছে সিএসকে। প্রাক্তন দলের এই বিপর্যয় দেখার পরে অশ্বিন বলেন, তিনি চাইলে এ বছরও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে পারতেন, কিন্তু মানসিকভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ''দুঃখের কোনও গান সাজেস্ট করতে পারেন? আমি ম্যাচটা নিরপেক্ষভাবে দেখেছি। সম্প্রতি আমি সিএসকে-র হয়ে  হতাশাজনক মরশুম কাটিয়েছি, তা মনে পড়ে যাচ্ছে। ব্যক্তিগত দিক থেকেও তা হতাশাজনক ছিল। আমার মনে হয় আমি আরও খেলতে পারতাম, কিন্তু আবেগের দিক থেকে আমার আর সেই সক্ষমতা ছিল না।

দেশের প্রাক্তন অফস্পিনার আরও বলেন, ''আমি সে বিষয়ে যেতে চাই না। এটা মানসিক দিক থেকে খুবই কষ্টদায়ক। আমি বলেছিলাম, চেন্নাইতে আমি শুরু করেছি, নিজের শহরেই শেষ করছি। আমি নিজেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিই। আমি সরে গেলে সিএসকে ম্যানেজমেন্ট ১০ কোটি টাকাও বাঁচাতে পারবে।'' 

এবারের আইপিএলে শুরুটা একদমই ভাল হয়নি চেন্নাইয়ের। টানা তিনটি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার নীচে পাঁচবারের চ্যাম্পিয়নরা। যদিও সদ্যই শুরু হয়েছে আইপিএল। এখনও অনেক উত্থান পতন বাকি আছে। তবে শুরুতেই পিছিয়ে পড়লে ফিরে আসার রাস্তা ক্রমশ সঙ্কীর্ণ হয়ে যাবে। সিএসকে ম্যানেজমেন্ট নিশ্চয় বুঝছে তা। পরবর্তী ম্যাচগুলোয় সিএসকে কী করে সেটাই দেখার। 

রবিবার চিন্নাস্বামীতে চলতি মরশুমে প্রথম দল হিসেবে ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলল। ম্যাচের শুরুতে প্রথম তিন ওভারে একটি বাউন্ডারিও না দিলেও পরে সিএসকের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন আরসিবি ব্যাটাররা।

  • সর্বশেষ