শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফ‌রে যাবে ভারত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল আগামী জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে। বুধবার এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানায়, সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে দু’দল। ২৩, ২৫ ও ২৬ জুলাই ম্যাচগুলো হারারেতে অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের জুলাইয়ের পর এটিই হবে ভারতের প্রথম জিম্বাবুয়ে সফর। সেবার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল দু’দল।

সম্প্রতি ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ের ভারতে যাওয়ার ঘোষণা এসেছে। ২০০২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ ভারত সফর করেছিল দেশটি। গত ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হয়েছিল এই দুই দল। চেন্নাইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪ উইকেটে ২৫৬ রান তুলে ৭২ রানের জয় পায় ভারত।

জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভেমোর মাকোনি মনে করেন, ভারতের বিপক্ষে সিরিজটি জিম্বাবুয়ের খেলোয়াড় ও সমর্থকদের জন্য বড় সুযোগ।

ভারতের বিপক্ষে ম্যাচ সব সময়ই ব্যাপক আগ্রহ তৈরি করে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে নিজেদের মাঠে খেলার সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য নিজেদের যাচাই করার দারুণ সুযোগ।

টি–টোয়েন্টি বিশ্বকাপে আমাদের উৎসাহব্যঞ্জক পারফরম্যান্সের পর এই সিরিজটি আমাদের জন্য গতি ধরে রাখা এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতামূলক দল হিসেবে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ।

দশকের বেশি সময় পর ভারতের মাটিতে সিরিজ খেলতে যাওয়াও জিম্বাবুয়ের জন্য বড় ঘটনা বলে মনে করেন মাকোনি।

দুই দশকের বেশি সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়া জিম্বাবুয়ের জন্য একটি মাইলফলক মুহূর্ত। ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ, এই সফর আমাদের খেলোয়াড়দের জন্য সম্মান এবং মূল্যবান সুযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়