শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১০:৩৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে অন্য কোনো বোলার আমার ধারেকাছে নেই: নি‌জের মূল‌্যায়ণ নি‌জেই কর‌লেন ‌মোহাম্মদ শামি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে মোহাম্মদ শামি। টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্ট দলের বিবেচনাতেও নেই এই পেসার। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরও জাতীয় দলে ডাক না পাওয়ায় হতাশা ঝড়লো শামির কন্ঠে।

সবশেষ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছেন শামি। এরপর আর ভারতের জার্সিতে দেখা যায়নি তাকে। তবে ঘরোয়া ক্রিকেটে শামি খেলছেন নিয়মিত। ২০২৫-২৬ ঘরোয়া মৌসুমে উইকেট নিয়েছেন ৬৭টি। ফিটনেসও আছে ঠিকঠাক। তারপরও জাতীয় দলে উপেক্ষিত এই পেসার।

সম্প্রতি একটি পডকাস্টে হতাশা ঝাড়েন শামি। সেখানে তিনি বলেন, ‘আইপিএলের কথাই ধরুন, আমার রেকর্ড দেখুন। অন্য কোনো ভারতীয় বোলার আমার ধারেকাছে নেই। তবুও বলা হয় আমি টি-টোয়েন্টি বোলার নই। গত ৫-৬ বছরে আমি প্রায় ১৩০টি উইকেট নিয়েছি আর কী চান আপনারা?

ভারত জাতীয় দলে লম্বা সময় ধরে খেলেছেন শামি। ২০১৩ সালে অভিষেক হওয়া এই পেসার এখনো খেলে যাচ্ছেন নিয়মিত। এখন পর্যন্ত ভারতের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ৪৬২ উইকেট নিয়েছেন শামি।

ভারতের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলেছেন শামি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে যেটুকু সাফল্য পেয়েছেন, তাতেই সন্তুষ্ট তিনি। জাতীয় দলে ফেরা নিয়ে মাথা ঘামাতে চান না শামি।

ভারতী এ পেসার বলেন, ‘সত্যি বলতে, আমার তাতে কিছু যায় আসে না। আমার ঘরোয়া রেকর্ড দেখুন; বল দিলে তো আমি উইকেট নেব, তা না হলে আমি বড়জোর 'ওয়াটার বয়' হিসেবে কাজ করতে পারি। কিন্তু আমি এই নিয়ে খুব একটা বিচলিত নই। ভারতের হয়ে যতটুকুই খেলেছি, অনেক নাম, যশ আর অর্থ পেয়েছি। আমি দেশের জন্য অনেকগুলো বছর দিয়েছি এবং অনেকগুলো বিশ্বকাপ খেলেছি, এতেই আমি তৃপ্ত।

  • সর্বশেষ