শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৯:৫৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ

নিজস্ব প্রতি‌বেদক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে

পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে দোর্দণ্ড প্রতা‌পে খে‌লে সহ‌জে জিত‌লেও বাংলা‌দেশ‌কে লড়াই কর‌তে হ‌লো ভার‌তের বিরু‌দ্ধে। লাল-সবু‌জের দল জয় না পে‌লেও ভারত‌তে জিত‌তে দেয়‌নি। এবার ভারতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছেন আ‌মে‌রিকা প্রবাসী রোনান সু‌লিভান। তার নেওয়ার কর্নার থেকেই গোল করেছেন মোহাম্মদ আব্দুল রিয়াদ। তাতে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে বাংলাদেশ।

ভারতের সঙ্গে ড্র করায় ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিতে যাচ্ছে। অন্যদিকে ভারতের পয়েন্টও চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশ রানারআপ হওয়ায় সেমিতে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে তারা। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল বাংলাদেশ। সেই সুযোগে বেশ কিছু আক্রমণ করেছে ভারত। তাতে গোলও পেয়ে যায় তারা। ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করেন বিশাল যাদব। এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর গোলের দেখা পায় বাংলাদেশ। যোগ করা সময়ের ১১তম মিনিটে কর্নার থেকে গোল শোধ করে তারা। রোনানের নেওয়া কর্নার থেকে দারুণ শটে গোল করেন আব্দুল রিয়াদ। ১-১ এর সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়