শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌

স্পোর্টস ডেস্ক : গম্ভীরকে নাকি ভারতীয় ক্রিকেটে ‘‌ভিলেন’‌ বলা হয়। তাতে কীই বা যায় আসে টিম ইন্ডিয়ার হেড কোচের। এমনটাই মত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসির। 

ক্রিকেটার গম্ভীর দেশের হয়ে একটি টি–২০ বিশ্বকাপ ও একটি একদিনের বিশ্বকাপ জিতেছেন। দুটি ফাইনালেই দলের সর্বোচ্চ রান এসেছিল গম্ভীরের ব্যাট থেকে। অধিনায়ক গম্ভীর কলকাতাকে দু’‌বার আইপিএল চ্যাম্পিয়ন করেছে। আর একবার চ্যাম্পিয়ন করেছেন মেন্টর হিসেবে। টিম ইন্ডিয়ার কোচ গম্ভীরের সময় ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি–২০ বিশ্বকাপ জিতেছে। জিতেছে এশিয়া কাপও। 

তাই ডু প্লেসি মনে করেন, সমালোচকরা যাই বলুক না কেন গম্ভীর বেপরোয়াভাবে নিজের কাজ করে যান। তাঁর কথায়, ‘‌গম্ভীরকে নিয়ে আমার দৃষ্টিবঙ্গি বাকিদের থেকে অনেকটাই আলাদা। বিপক্ষ দলে খেলার সময় ও বরাবরই খলনায়ক। কিন্তু এই বিষয়টাকে সম্মান করতেই হবে। গম্ভীর খুব পজিটিভ। কেউ ওঁকে পছন্দ করে কিনা তা নিয়ে ও ভাবিতই নয়। --- আজকাল

এরপরই ডু প্লেসি যোগ করেছেন, ‘‌নেতা হিসেবে ওঁর ড্রেসিংরুমে একটা প্রভাব আছে। নেতা হিসেবে সে বিপক্ষকে হারাতে পছন্দ করে। তার জন্য ভিলেন হতেও প্রস্তুত। দিনের শেষে ফলটাই হল আসল।

advertisement

ডু প্লেসি আরও বলেছে, গম্ভীর যে দলের দায়িত্ব নেন, সেই দলের জন্য একটা টার্গেট স্থির করে দেন। এভাবেই কিন্তু গম্ভীর কেকেআরকে তৈরি করেছিল। তাঁর কথায়, ‘‌দলের সঙ্গে গম্ভীর কীভাবে কথা বলে এটা শেখার বিষয়। একজন ভাল নেতার সব গুণ গম্ভীরের মধ্যে রয়েছে। খেলার দিন থেকেই কিন্তু গম্ভীর এরকম। রেকর্ড দেখলেই সেটা বুঝতে পারবেন।

এদিকে, আইপিএল শুরুর ঠিক আগে কিছুটা স্বস্তি। হর্ষিত রানার বদলি পেল কেকেআর। নাইট শিবিরে যোগ দিলেন নবদীপ সাইনি। প্রথম ম্যাচ খেলতে বুধবার মুম্বই পাড়ি দিয়েছে নাইটরা। দলের সঙ্গে যান সাইনি। আইপিএলে শুরুটা ভাল হয়েছিল ভারতীয় পেসারের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাফল্য পান। কিন্তু শেষ দু’‌তিন বছর খুব একটা ভাল যায়নি। শাহরুখ খানের দলে পুনর্জন্ম হল। সাইনি বলেন, ‘‌আমার খুব ভাল লাগছে। কলকাতা নাইট রাইডার্সে একটা আলাদা অনুভূতি আছে। 

তাই নাইট রাইডার হয়ে আমার ভাল লাগছে। বুধবার রাতে খবরটা শুনেছি। জানার পর আসল অনুভূতি টের পাচ্ছিলাম না। যেভাবে পরিশ্রম করছিলাম, আইপিএলের দলে সুযোগ পাওয়ার একটা আশা ছিল। জানতাম যেকোনো দিন হবে। ঈশ্বরের ওপর ভরসা ছিল।

  • সর্বশেষ