শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে অনিয়মের অ‌ভি‌যোগ তদন্ত শুরু, জবাবদিহির মুখে বি‌সি‌বির বর্তমান ও সাবেক পরিচালকরা

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। 

গত মঙ্গলবার (২৪ মার্চ) থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ায় বর্তমান ও সাবেক একাধিক পরিচালক সরাসরি ও অনলাইনে কমিটির সামনে হাজির হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমডি সেলিম ফকির, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাঈদ উজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সামরাত। -- ডেই‌লি ক্রিকেট

তদন্ত কমিটির সামনে হাজির হওয়া এক বোর্ড পরিচালক জানান, তাকে মূলত নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল কিনা—সে বিষয়ে নিজের দেখা ও জানা তথ্য তুলে ধরতে বলা হয়েছে।

তিনি বলেন, “সুষ্ঠু বা অসুষ্ঠু—সেটা সিদ্ধান্ত নেওয়া আমার কাজ নয়। আমি শুধু যা দেখেছি, তাই জানিয়েছি।

তিনি আরও বলেন, তদন্ত কমিটির উদ্দেশ্য বা নির্দিষ্ট প্রশ্ন আগে থেকে জানানো হয়নি। তবে দেশের স্বার্থে নিরপেক্ষভাবে তথ্য দেওয়া নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

এদিকে, এনএসসি কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়