শিরোনাম
◈ ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় (ভিডিও) ◈ বাংলাদেশে আমদানি বাড়ছে না, এলসি খোলা বেড়েছে ৭ শতাংশ: কী বলছে অর্থনীতির চিত্র? ◈ সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার ◈ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব:তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ কেন পালন করা হয় আখেরি চাহার সোম্বা, আমল কী? ◈ যে কারণে বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা করেছে কানাডার সরকার ◈ ‘আজ যদি এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যায় গোয়েন্দা বাহিনী, কিছু করার থাকবে না’ ◈ প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত, ভোটাধিকার নিয়ে আদালতে লড়াই ◈ বিশ্বকাপের খেলা চালা‌তে আমেরিকায় ঢুকতে দেননি ডোনাল্ড ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি ◈ চ‌ব্বি‌শের জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের তালিকা করলো কারা?

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে ভারতের দাপট, জায়গা পেল জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রও

টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দেখিয়েছে এই সংস্করণে তাদের দাপট। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররাই প্রধান্য পেয়েছেন আইসিসির সেরা একাদশে। তবে এই একাদশে ঠাঁই হয়েছে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলোর খেলোয়াড়রাও। 

টুর্নামেন্টের এই সেরা একাদশ নির্বাচনে ছিল এক শক্তিশালী প্যানেল। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপ ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগানদের নিয়ে গঠিত এই প্যানেল পারফরম্যান্সের ভিত্তিতে বেছে নিয়েছেন সেরা এগারো।

আইসিসির এই সেরা একাদশে ওপেনিংয়ের দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের হয়ে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া ব্যাটার শাহিবজাদা ফারহান ও টুর্নামেন্ট সেরা ভারতের সঞ্জু স্যামসন। তিনে রাখা হয়েছে ভারতের মারকুটে ব্যাটার ঈশান কিশানকে। মিডল অর্ডারের হাল ধরতে থাকছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম, যিনি এই দলেরও নেতৃত্ব দেবেন। তার সঙ্গে ব্যাটিং লাইন-আপকে শক্তিশালী করতে আছেন দুই বিধ্বংসী অলরাউন্ডার—ভারতের হার্দিক পাণ্ডিয়া ও ইংল্যান্ডের উইল জ্যাকস।

পেস আক্রমণে জাসপ্রিত বুমরাহর সঙ্গে জুটি বাঁধবেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। আর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। এছাড়া টুর্নামেন্টে অবিশ্বাস্য বোলিং উপহার দেওয়া যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শ্যালকউইককে রাখা হয়েছে দ্বাদশ ব্যক্তি হিসেবে।

এক নজরে বিশ্বকাপের সেরা একাদশ: সাহেবজাদা ফারহান (পাকিস্তান), সঞ্জু স্যামসন (ভারত), ঈশান কিশান (ভারত), এইডেন মার্করাম (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), হার্দিক পাণ্ডিয়া (ভারত), উইল জ্যাকস (ইংল্যান্ড), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), জাসপ্রিত বুমরাহ (ভারত), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), আদিল রশিদ (ইংল্যান্ড), ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে) এবং দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন শ্যাডলি ফন শ্যালকউইক (যুক্তরাষ্ট্র)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়