শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৮:৩৬ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ বলেই ফিফটি, অভিষেকের ঝড়ে টি-২০ বিশ্বকাপে নতুন রেকর্ড

ফাইনালে নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ব্যাট হাতে বেধড়ক পিটিয়েছেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। ৬ ওভারে ৯২ রান যোগ হয়েছে ভারতের বোর্ডে। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে রেকর্ড সংগ্রহ।

পাওয়ার প্লের শেষ ওভারে জ্যাকব ডাফি দেন ২০ রান। ৩ চার ও এক ছক্কায় এই রান তোলেন অভিষেক। আসরে অফ ফর্মের কারণে সমালোচনার শিকার হওয়া অভিষেক করলেন ১৮ বলে ফিফটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড এটি। ২১ বলে ৫২ রান করে রাচিন রবীন্দ্রর বলে উইকেটের পেছনে টিম সেইফার্টকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এর আগে, সেমিফাইনালে ফিন অ্যালেন ও জ্যাকব বেথেল ১৯ বলে ফিফটি করেছিলেন

অভিষেক আউট হলেও টিকে আছেন সঞ্জু স্যামসন। ৮ ওভার শেষে ভারতের বোর্ডে ১ উইকেটে ১১০। সঞ্জু অপরাজিত ২২ বলে ৩৮ রান করে। ৫ বলে ১২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন ইশান কিষান।

 

  • সর্বশেষ