শিরোনাম
◈ ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় (ভিডিও) ◈ বাংলাদেশে আমদানি বাড়ছে না, এলসি খোলা বেড়েছে ৭ শতাংশ: কী বলছে অর্থনীতির চিত্র? ◈ সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার ◈ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব:তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ কেন পালন করা হয় আখেরি চাহার সোম্বা, আমল কী? ◈ যে কারণে বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা করেছে কানাডার সরকার ◈ ‘আজ যদি এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যায় গোয়েন্দা বাহিনী, কিছু করার থাকবে না’ ◈ প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত, ভোটাধিকার নিয়ে আদালতে লড়াই ◈ বিশ্বকাপের খেলা চালা‌তে আমেরিকায় ঢুকতে দেননি ডোনাল্ড ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি ◈ চ‌ব্বি‌শের জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের তালিকা করলো কারা?

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির কাছে জবাব চান তামিম

স্পোর্টস ডেস্ক : বর্তমান ক‌মি‌টি দি‌য়ে চল‌ছে না ঘ‌রোয়া ক্রিকেট। আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ঘরোয়া ক্রিকেট ঠিকমতো চলছে না। মূলত বিসিবি নির্বাচন ঘিরে বুলবুলের বোর্ডকে সবসময় অবৈধ দাবি করে আসছে ঢাকার বেশ কয়েকটি ক্লাবের সংগঠকরা। এমনকি চলতি বোর্ডের অধীনে লিগেও অংশ নিচ্ছে না ঢাকার সেই ৪৫টি ক্লাব। 

এরই ধারবাহিকতায় এবার শঙ্কার মধ্যে ঢাকা লিগ আয়োজনও। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন এসব সংগঠকরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল বলেন, 'প্রিমিয়ার লিগ যদি খেলা না হয় তাহলে কী হবে? এসব কিন্তু প্রশ্ন করতে হবে, এগুলো জানতে হবে, ওদের উত্তর দিতে হবে।

এসব আলোচনার মধ্যে খেলা যে হচ্ছে না এই জিনিসটা আমরা সবসময় ভুলে যাই। ক্রিকেট বোর্ডকে এই জিনিসটার উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। 

হ্যাঁ, আপনি ১২ টা টিম নিয়ে খেলছেন, ৮ টা টিমে ১০০-১৫০ টা প্লেয়ার, প্রথম বিভাগে আলাদাভাবে টুর্নামেন্ট করা হয়েছে কিন্তু দ্বিতীয় বিভাগের করা হয়নি, তৃতীয় বিভাগেও হয়নি।'যোগ করেন তিনি।

তামিম আরো বলেন, 'যেটা সঠিকভাবে আবেদন করার দরকার আমরা ঠিক ঐভাবেই আবেদন করছি। সাথে এটা মনে রাখবেন যে এগুলো সবকিছু সেকেন্ডারি। এই ক্লাবগুলো এটার সাথে একমত না দেখেই ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ এগুলো কিন্তু অনিশ্চয়তায় পড়ে আছে।

পরে ঘরোয়া লিগ বন্ধ থাকা নিয়ে ক্রীড়া সংগঠক ফাহিম সিনহা বলেন, ‘এই বিতর্কের ভিড়ে আমরা ভুলে যাচ্ছি যে খেলা হচ্ছে না। কেন লিগগুলো হচ্ছে না, তার জবাব বোর্ডকে দিতে হবে। ১২টি দল নিয়ে প্রিমিয়ার লিগ করানোর চেষ্টা হলেও নিচের সারির লিগগুলো বন্ধ। এই ক্লাবগুলো নির্বাচন নিয়ে একমত না হওয়ায় এখন সব টুর্নামেন্টই অনিশ্চয়তার মুখে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা আইনি প্রক্রিয়ায়ই এগোতে চাই এবং যথাযথ নিয়ম মেনেই বিষয়গুলো সামনে আনছি। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেই আমরা এই পথে এগোচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়