শিরোনাম
◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ কর্মকর্তা পা‌কিস্তান দ‌লেরর ম্যানেজার, সি‌রিজ ‌খেলতে বাংলাদেশ সফরে আস‌ছেন

স্পোটর্স ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থেকে নাভিদ চিমাকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার পরিবর্তে পুলিশ কর্মকর্তা ইরতাজা কুমাইলকে টিম ম্যানেজার হিসেবে পাঠাচ্ছে পিসিবি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এ তথ্য জানিয়েছে।

১৮তম গ্রেডের এই পুলিশ কর্মকর্তা দুই বছর আগে যোগ দেন বোর্ডে। কাজ করেছেন জাতীয় দলের নিরাপত্তা ম্যানেজার হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টে পরিবর্তন অব্যাহত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ধারাবাহিকতায় এই পদেও এসেছে রদ-বদল।

বাংলাদেশ সফরে আসার আগে দুই দিনের একটি অনুশীলন ক্যাম্পেও অংশ নেবে পাকিস্তান জাতীয় দল। গত বছর নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজের পর এটিই হবে পাকিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ।

উল্লেখ্য, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। পাকিস্তানের নেতৃত্বে দেখা যাবে শাহিন শাহ আফ্রিদিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়