শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এ‌শিয়া কা‌পের শি‌রোপা জেতা হ‌লো না বাংলা‌দে‌শের, ভারতের কাছে হে‌রে গে‌লো

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ফাইনালে ভারত ‘এ’ দলের কাছে ৪৬ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করতে নেমে ১৩৪ রান তোলে ভারতের মেয়েরা। জবাবে ৮৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ব্যাংককে টস জিতে প্রথমবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। ১৫ বলে ৮ রান করে ফেরেন ওপেনার নন্দিনী কেশপ। আরেক ওপেনার দিনেশ ভিরিন্দা শুরুটা করেছিলেন ভালো। তবে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ১৭ বলে ভিরিন্দার ব্যাট থেকে এসেছে ৪ বাউন্ডারিতে ১৯ রান। --- ডেই‌লি ক্রিকেট

তিনে নামা আনুষ্কা শর্মাও তেমন কিছু করতে পারেননি। ১২ বলে করেছেন ৮ রান। গোল্ডেন ডাক মেরে ফিরেছেন মিন্ন মানি। তবে ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেন তেজাল হাসাবনিস ও রাধা ইয়াদভ। দুজনের ৬৯ রানের জুটিতে শক্ত ভিত পায় ভারত। ৩০ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় রাধা ৩৬ রান করে ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন তেজাল। শেষ পর্যন্ত ৩৪ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। একটি করে উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিন ও ফাতেমা জাহান।

রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। শামীমা সুলতানা ও শারমিন সুলতানা শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ১৫ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেছেন শামীমা। শারমিনের ব্যাট থেকে এসেছে ৩০ বলে ১৮ রান। এছাড়া বলার মতো তেমন কিছু করতে পারেননি আর কোনো ব্যাটার।

ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন প্রেমা রাওয়াত। দুটি করে উইকেট শিকার করেছেন সোনিয়া মেনধিয়া ও তানুজা কানাওয়ার।

  • সর্বশেষ