শিরোনাম
◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন ◈ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কি দেখা যাবে? ◈ ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’? ◈ এবার ভোটার তালিকা থেকে নাম বাদ প্রকাশ রাজের, যা বললেন অভিনেতা (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় (ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

নির্ধারিত সময়ে টস হলেও বেরসিক বৃষ্টি দিল বাগড়া। আড়াই ঘণ্টা অপেক্ষা করার পরও থামল না অবিরাম বর্ষণ। তাই শেষমেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ার ঘোষণা এলো।

শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ টুয়ের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের। টস জিতে পাকিস্তান আগে ব্যাটিং বেছে নিলেও একদমই মাঠে গড়ায়নি ব্যাট-বলের লড়াই।

বাংলাদেশ সময় অনুসারে, রাত সাড়ে নয়টার দিকে আম্পায়ারদের কাছ থেকে আসে ম্যাচ ভেসে যাওয়ার ঘোষণা। তখনও শ্রীলঙ্কার কলম্বোতে চলছিল বৃষ্টি।

খেলা না হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো। পাকিস্তান ও নিউজিল্যান্ড তাই পেল সমান এক পয়েন্ট করে। আগামী মঙ্গলবার পাল্লেকেলেতে পাকিস্তান ইংল্যান্ডের এবং পরদিন কলম্বোতে নিউজিল্যান্ড বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়