শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জেলবন্দি ইমরান খান‌কে সাহায্যের জন্য সবচেয়ে সক্রিয় ছিলেন কারা?‌

স্পোর্টস ডেস্ক : জেলবন্দি ইমরান খান ভীষণ অসুস্থ। বিশ্বজয়ী অধিনায়ককে প্রাপ্য সম্মান দেওয়ার দাবি জানিয়ে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন ১৪ জন প্রাক্তন অধিনায়ক। এই বিষয়ে মূল উদ্যোগ ছিল অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেলের। তিনি জানিয়েছেন, সুনীল গাভাসকার এবং কপিল দেবকে যখন তিনি এই উদ্যোগের কথা জানানো হয়েছিল, তাঁরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলেন। ভারতের দুই প্রাক্তন অধিনায়কের সক্রিয়তার কথা জানিয়েছেন স্বয়ং গ্রেগ চ্যাপেল।

এই ঘটনা, ইমরানের পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন ক্রিকেটমহল। বিভিন্ন দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেটার ইমরানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য পাকিস্তান সরকারকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন। পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে মানবিক আচরণের দাবিও জানান তাঁরা। ---- আজকাল

এই প্রসঙ্গে গ্রেগ চ্যাপেল বলেছেন, ‘ইমরানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। প্রায়ই কথা হত আমাদের। ও জেলে যাওয়ার পর আর কোনও যোগাযোগ নেই। ওর খুব ঘনিষ্ঠ এক বন্ধুর মাধ্যমে কিছু খবর পাই। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। শুনেছি, ইমরানের পরিবারের কেউ জেলে ওর সঙ্গে দেখা করতে পারেন না।’ তিনি আরও বলেছেন, ‘ইমরানের পরিস্থিতি নিয়ে খুব উদ্বেগে ছিলাম। 

ভাবতাম, ওর সুরাহার জন্য কী করা যেতে পারে। এক বন্ধুর সঙ্গেও আলোচনা করেছিলাম। সেই আমাকে বলে, ‘তোমার মতো প্রাক্তন অধিনায়করা মিলে কেন একটা প্রতিবাদ করছ না। তাহলে হয়তো একটু ভাল হতে পারে। অন্যদের সঙ্গে কথা বল।

গ্রেগ আরও জানিয়েছেন, ভারত–পাকিস্তানের দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারতীয় বন্ধুদের বলা ঠিক হবে কি না বুঝতে পারছিলেন না। গ্রেগ বলেছেন, ‘ইমরান শুধু প্রাক্তন ক্রিকেটার নন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীও। ক্ষমতায় থাকার সময় ইমরানের রাজনৈতিক অবস্থান কিছুটা ভারতবিরোধী ছিল। যদিও ও ক্রিকেটার এবং রাজনীতিবিদ হিসাবে বহুবার ভারতে গিয়েছে। ভারতে ও দারুণ জনপ্রিয়। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ইমরানের ব্যক্তিগত সম্পর্কও ভাল।’ এরপরই গ্রেগের সংযোজন, ‘‌সব ভেবে গাভাসকার আর কপিলের সঙ্গে যোগাযোগ করি। দু’জনেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। 

আমার তো মনে হয় সকলের চেয়ে ওরা দু’জনই বেশি সক্রিয় ছিল। আমাদের চেয়ে ওদের উপর চাপও নিশ্চয়ই বেশি ছিল। তাও কেউ আপত্তি করেনি। গাভাসকারের মন্তব্য তো সকলে দেখেছেন। ইমরানকে দীর্ঘদিনের বন্ধু বলেছে।

ইমরানের সমর্থনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা চিঠিতে গ্রেগ, গাভাসকার, কপিল ছাড়াও সই করেছিলেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইক ব্রিয়ারলি, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া এবং জন রাইট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়