শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহিন আ‌ফ্রিদি‌কে জাতীয় দল থে‌কে বাদ দিতে বললেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে গত রোববার ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে ৬১ রানে হেরেছে সালমান আলী আগার দল। ভারতের বিপক্ষে হারের পর সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

কলম্বোতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১১৪ রানে থামে পাকিস্তান। কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি সালমান আগার দল। শোচনীয় হারের পর নিজের জামাই শাহিন শাহ আফ্রিদিকে দল থেকে বাদ দেওয়ার কথা বলেছেন তিনি। সেই সাথে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আরও বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকলে বাবর আজম ও শাদাব খানকেও বাদ দিতেন।

শহিদ আফ্রিদি বলেন, ‘আমি যদি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতাম, শাহিন (শাহ আফ্রিদি), বাবর (আজম) ও শাদাবকে (খান) বাদ দিয়ে দিতাম। নামিবিয়ার বিপক্ষে আমি নতুন ও তরুণদের সুযোগ দিতাম। তাদের মধ্যে আত্মবিশ্বাস আনার সুযোগ দিতাম।

সিনিয়র ক্রিকেটাররা বছরের পর বছর খেলেও প্রত্যাশার নিচে পারফর্ম করছেন বলে মন্তব্য করেছেন শহিদ আফ্রিদি। তাদের বদলে জুনিয়র ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরামর্শ পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডারের।

শহিদ আফ্রিদি বলেন, ‘বছরের পর বছর এই সিনিয়র ক্রিকেটাররা প্রত্যাশার চেয়ে অনেক নিচে পারফর্ম করছে। তারা অনেক দিন ধরে আমাদের ব্যর্থতায় ঠেলে দিচ্ছে। যখনই ভালো কিছু আশা করি, সিনিয়ররা হতাশ করে। তারা যদি পারফর্ম না-ই করতে পারে, জুনিয়রদের সুযোগ দিন। এতে ক্ষতি নেই।’

ভারতের কাছে হেরে সুপার এইটে ওঠার পথ কঠিন করে তুলেছে পাকিস্তান। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই সালমান-বাবরদের।

  • সর্বশেষ