শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ আমির বললেন, ভার‌তের অভিষেক ভালো ব্যাটার নন, শুধু স্লগার

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। 

ভারত-পাকিস্তান লড়াই শুধু ২২ গজে নয়, এটা স্নায়ু যুদ্ধও। এবারও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। ভারতের ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। তিনি মনে করেন, অভিষেক ভালো ব্যাটার নন, শুধু স্লোগার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকেই ব্যাটারদের ঘুম হারাম করে দিয়েছেন অভিষেক। এই ফরম্যাটে ৩৮ ইনিংসে ১৯৪.৪৫ স্ট্রাইকরেটে ১২৯৭ রান করেছেন ভারতীয় ওপেনার। পাকিস্তানের বিপক্ষেও বেশ দুর্দান্ত অভিষেক। সবশেষ এশিয়া কাপে তিনটা ম্যাচ খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, ১১০ রান করেছেন ১৮৯.৫৬ স্ট্রাইক রেটে। -- ডেই‌লি ক্রিকেট

রোববার ম্যাচ শুরুর আগে তাই অভিষেককে নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে তাকে খুব একটা পাত্তাই দিচ্ছেন না আমির। পাকিস্তানের জনপ্রিয় টক শো ‘হার না–মানা হ্যায়’-তে তিনি বলেন, ‘আমি যতটুকু দেখেছি, সত্যি বলতে ওকে আমার স্রেফ একজন স্লগার মনে হয়েছে। 

advertisement

আমার মনে হয় না ওর টেকনিক খুব একটা জুতসই। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর চায় সব বল যেন ওর পছন্দের জোনে পড়ে। যখন দেখব একটু মুভমেন্ট বা সুইং থাকা বল ও দারুণভাবে সামলাচ্ছে, কেবল তখনই আমি ওকে প্রকৃত ব্যাটসম্যান হিসেবে মানব।

অভিষেককে আউট করার টোটকাও দিয়েছেন আমির। তার মতে, ভারতীয় ওপেনারকে আউট করার উপায় হলো- শরীর লক্ষ্য করে বোলিং করা ও স্লোয়ার করা।

তবে ভারত-পাকিস্তান ম্যাচে অভিষেকের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। গত কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছেন ভারতীয় ওপেনার। যার কারণে নামিবিয়া ম্যাচে খেলতে পারেননি তিনি।

  • সর্বশেষ