শিরোনাম
◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে? 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০১ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হা‌র্দিক পা‌ন্ডিয়া প্রতিদিন প্রেমিকা বদলান, সাবেক ক্রিকেটারের খোঁচা

স্পোর্টস ডেস্ক : স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে আছেন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। শোনা যায়, মাহিকার আগে আরেকজনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। হার্দিকের এমন স্বভাব নিয়ে খানিকটা যেন ‘খোঁচা’ই দিলেন ভারতের সাবেক ক্রিকেটার আশিস নেহরা।  

‘দেবদাস’-এর সঙ্গে হার্দিকের তুলনা উঠতেই আশিস বলে দিলেন, ‘ও তো রোজ পারো (পার্বতী) বদলায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আশিস ও তার স্ত্রী রুশমা নেহরা এবং হরভজন সিং ও গীতা বসরা। সাক্ষাৎকারে বিভিন্ন ছবির নামের সঙ্গে ক্রিকেটারদের ব্যক্তিত্ব মেলাতে বলা হয় তাদের। ‘খিলাড়ি নম্বর ওয়ান’ ছবির নাম নাকি হরভজনের জন্য যথার্থ, দাবি করেন আশিস। তবে হরভজনের স্ত্রী গীতা সঙ্গে সঙ্গে বলেন, আমি জানি, মাঠের বাইরে ও মোটেই ‘খিলাড়ি নম্বর ওয়ান’ নয়। --- ই‌ন্ডিয়ান এক্স‌প্রেস

এরপরেই আসে ‘দেবদাস’ ছবির উল্লেখ। সঙ্গে সঙ্গে হরভজন দাবি করেন, এই নামের সঙ্গে যথার্থ ব্যক্তিত্ব হার্দিকের। তখন আশিস প্রশ্ন করেন, কেন? হরভজন কোনো উত্তর দেওয়ার আগে আশিস নিজেই বলেন, আমি তো শুনেছি, ও রোজ পারো (পার্বতী) বদলায়। আশিস বলতে চেয়েছেন, প্রতিদিন প্রেমিকা বদলান হার্দিক।

আশিসের এ কথা শুনে অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়