শিরোনাম
◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয়

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৩ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

ইতিবাচক কিছু হচ্ছে—এমন কিছুর আভাস পাওয়া গিয়েছিল আগেই। শেষ পর্যন্ত সেই খবরটাই এল গতকাল মধ্যরাতে। পাকিস্তান সরকার কাল এক্স বার্তায় জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল। লাহোরে পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদলের বৈঠকের পর যে পাকিস্তানের সিদ্ধান্ত বদলেছে, সেটি তো পরিষ্কারই।

এর আগে আইসিসিও এক বিবৃতিতে পাকিস্তানের সঙ্গে আলোচনা সফল হওয়ার কথা জানিয়েছে। আইসিসি বলছে, সব সদস্যদেশ ভবিষ্যতে আইসিসি ইভেন্টে অংশগ্রহণের প্রতিশ্রুতিকে সম্মান করতে রাজি হয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পরশু পিসিবি কার্যালয়ে আইসিসির সঙ্গে পিসিবির দর–কষাকষির সেই বৈঠকের পর কাল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে। সেখানে পিসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশসহ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও আরও বেশ কয়েকটি দেশ বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করেছে।

আইসিসি যে বিশ্বকাপে না খেলায় বাংলাদেশকে কোনো শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ২০৩১ বিশ্বকাপের আগে একটি বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক করার প্রস্তাব দিয়েছে, সেটিও সরকারপ্রধানকে জানিয়েছেন নাকভি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গেও এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপের কথা বলা হয়েছে বিবৃতিতে।

Advertisement

বিসিবির সভাপতি আমিনুল জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পরশু আইসিসির সঙ্গে দর–কষাকষিতেও নাকি পিসিবির দেওয়া বেশ কিছু শর্ত ছিল বাংলাদেশের স্বার্থ–সংশ্লিষ্ট। বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ যেন কোনো রকম শাস্তি বা ক্ষতির মধ্যে না পড়ে, আইসিসির সঙ্গে সভায় সে দাবিও সামনে এনেছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

দেশে ফিরে কাল বিসিবি সভাপতিকে উদ্ধৃত করে বিসিবি এক বিবৃতিতে জানায়, আমিনুল পিসিবিকে অনুরোধ করেছেন বৈশ্বিক ক্রিকেটের ইকোসিস্টেমের স্বার্থে যেন পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে নামে।

 

  • সর্বশেষ