শিরোনাম
◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয়

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈভব সূর্যবংশী এখনই ভারতের বড়দের দলে খেলতে পারবে না, আটকে যাবে আইসিসির নিয়মে!

স্পোর্টস ডেস্ক : এখন থেকেই বৈভব সূর্যবংশীকে ভারতের সিনিয়র দলে দেখতে চাইছেন অনেকে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সে যে ইনিংস খেলেছে তার পর চোখ বন্ধ করে বৈভবের উপর ভরসা করছেন সমর্থকেরা। কিন্তু যদি অজিত আগরকর, গৌতম গম্ভীরেরা চান, তার পরেও এখনই বৈভবকে ভারতের সিনিয়র দলে ঢোকানো যাবে না। নেপথ্যে আইসিসির এক নিয়ম।

কোনও দেশের সিনিয়র দলে ক্রিকেটারদের খেলার ক্ষেত্রে একটি ‘ন্যূনতম বয়স নীতি’ রয়েছে আইসিসির। সেখানে লেখা, অন্তত ১৫ বছর বয়স না হলে কোনও ক্রিকেটারকে সিনিয়র দলে খেলানো যাবে না। কিশোর ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নিয়ম করেছে আইসিসি। সেই নিয়মেই খেলা হবে না বৈভবের।

২০১১ সালে জন্ম বৈভবের। সেই হিসাবে এখন তার বয়স ১৪ বছর। অর্থাৎ, আরও এক বছরের আগে বৈভব ভারতের সিনিয়র দলে খেলতে পারবে না। তার আগে নয়।

মাত্র ১৪ বছর বয়সেই শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্বক্রিকেটে আলোচনা শুরু হয়েছে বৈভবকে নিয়ে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর সেই আলোচনা আরও বেড়েছে। ফাইনালে তার ৮০ বলে ১৭৫ রানের দাপটে ৪১১ রান করে ভারত। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ষষ্ঠ বারের জন্য ছোটদের বিশ্বকাপ জিতেছে তারা।

  • সর্বশেষ