শিরোনাম
◈ ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কিমির ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান-ভারত ম্যাচের টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত আইসিসির

ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা বাড়তি আগ্রহ। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ নিয়েই এবার তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরকারের নির্দেশে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানানোয় ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে আইসিসি।

সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ভারত, পাকিস্তান। তবে ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, তা এখনো পরিষ্কার নয়। কারণ পাকিস্তান সরকার আগেই জানিয়ে দিয়েছে, ভারতের বিপক্ষে দল মাঠে নামাবে না। পিসিবিও এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

এই পরিস্থিতিতে আইসিসি আপাতত ওই ম্যাচের টিকিট বিক্রি স্থগিত করেছে। যদি পাকিস্তান তাদের অবস্থান বদলায় এবং খেলতে রাজি হয়, তখন আবার টিকিট বিক্রি চালু করা হতে পারে বলে জানানো হয়েছে।

প্রথম দফায় টিকিট ছাড়ার পর মুহূর্তের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। দ্বিতীয় দফার অপেক্ষায় ছিলেন বহু সমর্থক। এরই মধ্যে অনেকেই হোটেল, বিমান বুকিং সম্পন্ন করেছেন। পাকিস্তান শেষ পর্যন্ত না খেললে এসব সমর্থকের বড় আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

তবে পাকিস্তানের বিষয়ে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না আইসিসি। বরং ভারতের বিপক্ষে খেলতে রাজি করাতে নেপথ্যে চেষ্টা চালানো হচ্ছে। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার পথেই হাঁটছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়