শিরোনাম
◈ ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এই বিশ্বকা‌পে সাকিবের 'সিংহাসন' দখলে নিতে পা‌রেন হাসারাঙ্গা ও রশিদ খান

স্পোর্টস ডেস্ক : শ‌নিবার থে‌কে শুরু হ‌চ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ‌বিশ্বকা‌পে এ পর্যন্ত ৫০ উইকেট দখল করে এখনও সেরা উইকেট শিকারীর জায়গায় জ্বলজ্বল করছেন সাকিব আল হাসান। পেছনে ফেলেছেন শহিদ আফ্রিদি ও লাসিথ মালিঙ্গাদের মতো তারকাদের। নির্বাসনে থাকা এই ক্রিকেটারের সামনে এখন রাজত্ব হারানোর শঙ্কা। সিংহাসন দখলে নিতে এবারের বিশ্বকাপে মিশন শুরু করবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রশিদ খানরা।

মূলত, সাকিব আল হাসান যখন মাঠে খেলে, তখন লাল-সবুজরা পায় বাড়তি রসদ। ব্যাট-বলের হুংকারে গর্জে ওঠে পুরো গ্যালারি। তবে সেই সাকিব আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে যোজন যোজন দূরে।

এই অলরাউন্ডার যখন নির্বাসনে তখন দুর্যোগের কালো মেঘটা জমেছে দেশের ক্রিকেটে। আইসিসির দ্বিমুখী নীতির কারণে প্রথমবারের মতো বিশ্বকাপ বয়কট করতে বাধ্য হয় বাংলাদেশ। -- যমুনা‌নিউজ

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানের পাতা উল্টালে সাকিবের নামটা যেন জ্বলজ্বল করছে ধ্রুবতারার মতো। ১, ২ কিংবা ১০ নয়, বিশ্বকাপের মঞ্চে শিকার করেছেন ঠিক ৫০টি উইকেট। যে রেকর্ডের নিচে চাপা পড়ে আছেন শহিদ আফ্রিদি কিংবা লাসিথ মালিঙ্গার মতো কিংবদন্তিরা।

রাজনীতির ময়দানে নাম লেখানোর পর ক্যারিয়ারটাই যেন থমকে গেল এই পোস্টার বয়ের। দেশে ছাত্র-জনতার বিপ্লবের পর দেশান্তরি হয়ে আছেন আছেন লম্বা সময় ধরে। টি-টোয়েন্টির ফেরিওয়ালা হয়ে বিশ্বের আনাচে-কানাচে খেলে বেড়াচ্ছেন লিগ। ক্রিকেট বিশ্ব যাকে জাদুকর বলে চিনতো, সেই জাদুকর আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত।

সাকিবহীন এই বিশ্বকাপে তার গড়া সিংহাসনটা আজ নড়বড়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গা কিংবা রশিদ খান, আধুনিক ক্রিকেটের দুই স্পিন জাদুকর শিকারির মতো ওত পেতে আছেন সাকিবের সেই ৫০ উইকেটের রেকর্ড নামের রাজ্যটিকে দখলে নিতে। যেখানে তাদের দুজনের ঝুলিতেই আছে ৩৭টি করে উইকেট। ইতিহাস হয়তো বদলে যাবে, নতুন কেউ উঠবে চূড়ায়; তবে সাকিবের সেই দাপুটে বিচরণ ভুলতে পারবে কি ক্রিকেট বিশ্ব?

  • সর্বশেষ
  • জনপ্রিয়