শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার নির্দেশ দিলে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতের ভেন্যুতে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে না। শ্রীলঙ্কায় খেলার আবেদন জানালেও আইসিসি তা মেনে নেয়নি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে সরকারের নির্দেশ পেলে তারা নিজেও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে।

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, পাকিস্তান সরকার যা নির্দেশ দেবে, আমরা তা মেনে চলব। প্রধানমন্ত্রী ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। পিসিবি আইসিসির চেয়ে পাকিস্তান সরকারের প্রতি বেশি অনুগত।

নাকভি আরও বলেন, বাংলাদেশও আইসিসির সদস্য, পাকিস্তানও। যদি ভারত ও পাকিস্তানের জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশকেও সেই সুযোগ দেওয়া উচিত। অন্যথায় পাকিস্তান নিজের অবস্থানে অনড় থাকবে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে এবারের আসরের যৌথ আয়োজক শ্রীলঙ্কা। গত বছর এক সমঝোতায় ভারত-পাকিস্তান উভয়ই একে অপরের দেশে টুর্নামেন্ট খেলবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ