শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা

স্পোর্টস ডেস্ক : দারুণ খেল‌ছে বাংলা‌দেশ নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি ও নামিবিয়ার পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় পেলো বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা চতুর্থ জয় পেল নিগার সুলতানার দল।

কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আজ আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তোলে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ডের মেয়েরা পুরো ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে। ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলা শারমিন আক্তার হন ম্যাচসেরা।

প্রথম তিন ম্যাচে জিতে আগেই সুপার সিক্স নিশ্চিত করা নিগার সুলতানার দল গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতে পুরো ৮ পয়েন্ট নিয়েই পরের পর্বের টিকিট কাটলো।

রান তাড়ায় শুরুটা দুর্দান্ত হয়েছিল নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া আয়ারল্যান্ডের মেয়েদের। বিনা উইকেটেই ৫৩ রান তোলে অ্যামি হান্টার-গ্যাবি লুইসের উদ্বোধনী জুটি।  ওপেনার অ্যামি হান্টার যখন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, স্কোরবোর্ডে আইরিশদের রান ৭.৩ ওভারে ৫৩। তারপর ১০.৪ ওভারে ৭১ রান তোলার পর দলটি হারায় প্রথম উইকেট। একই ওভারেরই শেষ বলে তাদের তাদের আরেকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। লিয়াহ পলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন স্বর্ণা আক্তার।

পরপর দুই উইকেট হারালেও আরেকটি চল্লিশার্ধো জুটিতে জয়ের দিকেই এগোচ্ছিল আয়ারল্যান্ড। ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন গ্যাবি লুইস। তবে বৃথা যায় অধিনায়কের অসাধারণ ইনিংস। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৪ ওভারে আট উইকেট হাতে রেখে ৪৩ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় আয়ারল্যান্ড।

এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়। দলীয় ১৩ রানে ওপেনার জুরাইয়া ফেরদৌস (১১) ফেরেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রানের তোলেন দিলারা আক্তার ও শারমিন আক্তার। ওপেনার দিলারা আউট হন ২৭ বলে ৩৫ রান করে। ফিফটি পান শারমিন । বিশ্বকাপ বাছাইয়ে এটি তাঁর দ্বিতীয় ফিফটি। অধিনায়ক নিগার সুলতানা করেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে সোবহানা মোস্তারির ১৬ বলে ৩০ রানের ইনিংসে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দেড়শো পেরোয়।

  • সর্বশেষ