শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে ‘শাস্তির’ হুমকি দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ: ভারতীয় সংবাদমাধ্যমের খবর

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি নাখোশ আইসিসির চেয়ারম্যান জয় শাহ। এই ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার হুমকি দিয়েছেন তিনি, সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইলে যেতে হবে ভারতেই; এই মর্মে সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারি বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আইসিসি। তাতেও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি বিসিবি। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো হবে না।

এএনআই জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না এলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন জয় শাহ। তবে আইসিসি চেয়ারম্যান কী ব্যবস্থা নেবেন সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। ভারতে যেতে না চাইলেও নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। সেই চিঠি নিরপেক্ষ কমিটির (ডিআরসি) কাছে পাঠানোর দাবি জানিয়েছে বিসিবি। পিটিআইকে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, তাতে অবশ্য কোনো লাভ হবে না বাংলাদেশের। কারণ, আইসিসির সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করার অধিকার নেই ডিআরসির।

Advertisement

পিটিআইকে আইসিসির ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ডিআরসিতে যেতেই পারে। কিন্তু পরিচালন পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ক্ষমতা ওই কমিটির নেই।’

২২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানায় বিসিবি। তার আগে আইসিসিকে অবহিত না করায় সংস্থাটির সভাপতি বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতির ওপর অত্যন্ত ক্ষুব্ধ। আইসিসিকে জানানোর আগে সংবাদ সম্মেলন করেছে। আসিফ নজরুল (যুব ও ক্রীড়া উপদেষ্টা) কথা বলেছিলেন। যিনি আইসিসির কাছে গ্রহণযোগ্য নন। আইসিসিকে নিজেদের অবস্থান জানানোর আগে আমিনুল কী করে এমন একজনকে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দিতে পারেন? এটা একদমই উচিত হয়নি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ওই কর্মকর্তা জানিয়েছেন, হাতে খুব বেশি সময় না থাকায় বাংলাদেশ ইস্যুতে আর বিলম্ব করতে চাইছে না আইসিসি। আজকের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম জানিয়ে দেওয়া হতে পারে বলেও দাবি ওই কর্মকর্তার। ইতিমধ্যে বিশ্বকাপের জন্য স্কটিশদের প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছে আইসিসি। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ