শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নির্বাচনের পর বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হ‌বে, বল‌লেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ব‌লে‌ছেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কখনোই মেশানো উচিত নয়। আগামী মাসের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক এই অধিনায়ক।

বৃহস্পতিবার জাতীয় দলের খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় সেখানে গিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার 'কোনো সুযোগ নেই' বাংলাদেশের। এই প্রেক্ষাপটেই নিজের প্রতিক্রিয়া জানান আশরাফুল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় এনে দেওয়া এই ক্রিকেটার বলেন, 'এটাতে বিসিবি কি করবে, সরকারের থেকে আসছে সিদ্ধান্ত। আমার মনে হয় ২২ দিন পর নতুন সরকার আসবে। তখন হয়ত দুই দেশের কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করে নিবে। আমার মনে হয় তখন একটা সমাধান হলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে না। আর নতুন সরকার আসলে তো মনে করেন এই সরকারের সিদ্ধান্তের দায়ভার নেবে না।'

তিনি আরও যোগ করে আরও বলেন, 'মোস্তাফিজকে বাদ দেওয়ার পর শুরু হলো ওইদিক থেকে। রাজনৈতিক বিষয় খেলায় আসুক আমরা তো চাই না। বিশ্বকাপ খেলতে না পারা দুঃখজনক। তবে আমি আশাবাদী নতুন সরকার আসলে দুই দেশ (ভারত-বাংলাদেশ) আলোচনা করে ঠিক করে নেবে সব কিছু।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবং ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড 'লড়াই চালিয়ে যাবে'। তিনি পুনর্ব্যক্ত করেন, শ্রীলঙ্কায় ম্যাচ হলে খেলতে প্রস্তুত আছে বাংলাদেশ দল।

  • সর্বশেষ