শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:২০ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ খেলতে চাই, সেটা শ্রীলঙ্কাতে: ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, সেটা শ্রীলঙ্কায় খেলতে চাই।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শ্রীলঙ্কায় আয়োজন করা অসম্ভব হবে না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে জাগো নিউজের এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাগো নিউজের এ প্রতিবেদক জানতে চান, বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বাংলাদেশের সর্বশেষ অবস্থান কী এবং নিরাপত্তা বিষয়ে আইসিসির সঙ্গে সর্বশেষ কোনো কথাবার্তা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমি যতটুকু জানি আমিনুল ইসলাম জানিয়েছেন আইসিসির একটা দল বোধহয় বাংলাদেশে কথা বলার জন্য আসছে।

 

  • সর্বশেষ