শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক : গত জুলাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ অঞ্চলের ফাইনালে খেলা রুলফ ফন ডার মেরওয়া, বাস ডে লিড, কলিন আকারম্যান, লোগান ফন বিক ও টিম ফন ডার গুগটেন ফিরেছেন দলে। পাশাপাশি দলে আবার সুযোগ পেয়েছেন মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-কাশেয়।

৩৪ বছর বয়সি স্পিন অলরাউন্ডার কলিন আকারম্যান ও পেসার টিম ফন ডার গুগটেন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। অন্যদিকে, ৩৫ বছর বয়সি পেসার লোগান ফন বিকের শেষ ম্যাচ ছিল ২০২৪ সালের জুলাইয়ে।

গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজের ৯ খেলোয়াড় বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন আকারম্যান, বাস ডে লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-কাশেয়, লোগান ফন বিক, রুলফ ফন ডার মেরওয়া ও টিম ফন ডার গুগটেন।

  • সর্বশেষ