শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাশেজ ১-৪ ব্যবধানে হেরে গিয়েছে ইংল্যান্ড। বিভিন্ন মাধ্যমে সমালোচিত হচ্ছে তারা। নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেও পাল্টা ইংল্যান্ড বোর্ডকে তোপ দেগেছেন ব্রেন্ডন ম্যাকালাম। বোর্ডকর্তাদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁকে যেন কাজ শেখাতে না আসেন কেউ।

অ্যাশেজ হারের পরেই দলের পারফরম্যান্সের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড বোর্ড। ম্যাকালামকে নিজের কাজের ধরন বদলানোর পরামর্শ দেওয়া হতে পারে। দলের পরিবেশ ঠিক করে আরও পেশাদারিত্ব আনার নির্দেশ দেওয়া হতে পারে। তবে কিউয়ি কোচ যে সে সব মানবেন না তা আগেই বুঝিয়ে দিলেন।

বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকালাম বলেছেন, আমি কোনও পরামর্শ নেওয়ার বিপক্ষে নই। তবে এই ক্রিকেটারদের থেকে সেরাটা কী করে বার করে আনতে হয় সেটা জানি। প্রত্যেকের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করব, আর কী কী বিষয়ে আমরা ভাল করতে পারতাম। আমাকে কী করতে হবে সেটাও কি অন্য কেউ বলে দেবে? একেবারেই নয়। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে সেটা আমার অজানা নয়।

ইংল্যান্ডের কোচ হওয়ার পর কী ভাবে সে দেশের টেস্ট পরিসংখ্যান বদলে দিয়েছেন তা-ও ব্যাখ্যা করেছেন ম্যাকালাম। তাঁর কথায়, “আমি দায়িত্ব নেওয়ার সময় ইংল্যান্ড কী অবস্থায় ছিল সেটা স্পষ্ট মনে আছে। এই দলের সম্পদ, প্রতিভা, সমর্থন এবং ইতিহাস কাজে লাগানোর একটা সুযোগ এসেছিল আমার কাছে। ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটের মাঝেও কী ভাবে সকল বাধা পেরিয়ে গোটা বিশ্বে দলটাকে জনপ্রিয় করে তুলব সেই চিন্তা ছিল। ক্রিকেটারদের থেকে বরাবর সেরাটা বার করে আনতে চেয়েছি। 

গত সাড়ে তিন বছরে স্টোকস এবং আমার পরিসংখ্যান দেখে নিন। নিশ্চিত ভাবেই আগের থেকে ভাল হয়েছে। যে জায়গায় পৌঁছতে চেয়েছিলাম সেটা পারিনি ঠিকই। কিন্তু পৌঁছতে পারব না, এমনটা নয়।

  • সর্বশেষ