শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্যাটাররা সাবধান’— মোস্তাফিজকে স্বাগত জানিয়ে পিএসএলের পোস্ট

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের জন্য মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি বিসিসিআইয়ের এক নির্দেশে বাংলাদেশের পেসারকে ছেড়ে দেয় কেকেআর।

মোস্তাফিজুর রহমানের ইস্যুতে অনেক জল গড়িয়েছে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাপিয়ে চলে গেছে রাষ্ট্রীয় পর্যায়ে। নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একই সঙ্গে আইপিএলের সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার।

মোস্তাফিজ ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেলেও ভ্রুক্ষেপ নেই বাংলাদেশি বাঁহাতি পেসারের। বর্তমানে বিপিএলে ব্যস্ত সময় করছেন তিনি। রংপুর রাইডার্সের হয়ে ইতোমধ্যে বেশ কিছু মাইলফলকের সাক্ষী হয়েছেন ‘স্লগ ওভার’ মাস্টার। স্বীকৃত টি টোয়েন্টিতে চার’শ উইকেট অর্জন ছাড়াও বিপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। রয়েছেন সেরার রেসে। --- টি স্পোর্টস

মোস্তাফিজ ইস্যুটি আরেকবার উস্কে দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সামাজিক মাধ্যম ফেসবুকে পিএসএল পেজ থেকে বাংলাদেশি পেসারকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছে।

আজ মোস্তাফিজকে স্বাগত জানিয়ে পিএসএলের করা ছবি পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘ব্যাটারদের সাবধানে থাকা উচিত… নতুন যুগে আসছে ফিজ। পিএসএলের ১১ তম মৌসুমে মোস্তাফিজুর রহমান।’

পিএসএলে ১১তম আসরে মোস্তাফিজের ডাক পাওয়াটা অনেকটা অনুমেয়ই ছিল। বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই বাঁহাতি পেসার। আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নেওয়ার পর, চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ৫ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

পিএসলের ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালার্ন্দাসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। সে আসরে ৫ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ৪টি। আগের দলে ফিরবেন তিনি, নাকি ঠিকানা হবে নতুন নীড়ে। সেটাই দেখার অপেক্ষা।

পিএসএলের ১১তম সংস্করণ শুরু ২৬ মার্চ। চলবে ৩ মে পর্যন্ত। জানুয়ারির শেষ সপ্তাহে হতে পারে প্লেয়ার ড্রাফট। খবর অনুযায়ী, মুস্তাফিজকে সর্বোচ্চ 'মারকিউ' ক্যাটাগরিতে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়