শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতীত যন্ত্রণা ভুলে ফের বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ান 

স্পোর্টস ডেস্ক : ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শিখর ধাওয়ান। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর আগের বিয়ের সম্পর্ক ভালোভাবে শেষ হয়নি। অবশেষে অতীত যন্ত্রণা ভুলে আবার বিয়ে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সোফি সাইনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ইতিমধ্যে বেশি চর্চিত। কবে সোফির সঙ্গে চারহাত এক হচ্ছে? ----- সংবাদপ্রতি‌দিন

জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ধাওয়ান-সোফি। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে। ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারে তাঁদের বিয়েতে। ইতিমধ্যে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ধাওয়ানের ঘনিষ্ঠ ও এই বিয়ের প্রস্তুতির সঙ্গে যুক্ত এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “ওদের জীবন নতুন ছন্দে শুরু হতে চলেছে। দু’জনেই এই সম্পর্কে অত্যন্ত খুশি। তিনি আরও জানিয়েছেন, বিয়ের সমস্ত পরিকল্পনা ধাওয়ান নিজের হাতে পরিচালনা করছেন।

শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন। মাস কয়েক আগে গুরুগ্রামে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন গব্বর। ডিএলএফ’র সুপার লাক্সারি প্রজেক্টের অ্যাপার্টমেন্টটির দাম ৬৯ কোটি টাকা। তখনই জল্পনা শুরু হয়, এবার বোধহয় সংসার পাতার পরিকল্পনা করছেন ‘গব্বর’। 

আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি প্রোডাক্ট কনসালট্যান্ট হিসাবে কর্মরত। আপাতত দুবাইয়ে থাকেন তিনি। বছর কয়েক আগে দুবাইয়েই শিখরের সঙ্গে তাঁর আলাপ।

এর আগে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। অবশেষে ২০২৪ সালে শিখর-আয়েশার বিচ্ছেদ হয়।

  • সর্বশেষ