শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ক্রিকেটার নয়, আ‌মি নি‌জে‌কে কোচ হিসেবে প‌রিচয় দি‌তে চাই: আব্দুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেছেন। জাতীয় দলের নির্বাচক প্যানেলেও ছিলেন লম্বা সময়। বর্তমানে বিসিবির পরিচালক হিসেবে কাজ করছেন আব্দুর রাজ্জাক। তবে সাবেক ক্রিকেটার কিংবা বিসিবি পরিচালক হিসেবে নয়, নতুন পরিচয়ে পরিচিত হতে চান রাজ্জাক।

সম্প্রতি ডেইলি সানকে সাক্ষাতকার দিয়েছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। সেখানে নিজের ভবিষ্যত পরিকল্পনা জানিয়েছেন তিনি। কোচ হিসেবে পুরিচিত হতে চান রাজ্জাক। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেটের সর্বত্র রাখতে চান নিজের ছাপ।

রাজ্জাক বলেন, ‘আমি কোচ হিসেবে পরিচিত হতে চাই, ইনশাআল্লাহ, বাংলাদেশ ক্রিকেটের সর্বত্র, সব জায়গায়।

বর্তমানে লেভেল থ্রি কোচিং করছেন রাজ্জাক। তবে প্রফেশনাল কোচ হতে কিছু প্রক্রিয়া এখনো বাকি আছে তার। এসব আনুষ্ঠানিকতা শেষ করে পুরোদমে আসতে চান কোচিং পেশায়।

Advertisement

‘লেভেল থ্রি কোর্স শেষ হলে আমার একটি প্রেজেন্টেশন আছে, কিছু অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে। যদি পুরো প্রক্রিয়াটি সফলভাবে শেষ করতে পারি তাহলে কোচিংয়ে আসার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ।’- বলছিলেন রাজ্জাক

কোচ হিসেবে বর্তমানে সাবেক ক্রিকেটারদের বেশি প্রাধান্য দেওয়া হয়। এতে ইতিবাচক দিকও দেখছেন রাজ্জাক। ক্রিকেটার হিসেবে যেসব পরিস্থিতির মুখোমুখি তারা হয়-সেগুলো কোনো বইয়ে পাওয়া যায় না বলে অভিমত সাবেক এ ক্রিকেটারের।

রাজ্জাক বলেন, ‘কোচিংয়ে সাধারণত সাবেক খেলোয়াড়দেরই বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ ক্যারিয়ারে যেসব পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছে—সেগুলো কোনো বইয়ে পাওয়া যায় না। শুধুমাত্র যে নিজে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, সেই বলতে পারে কীভাবে কোন পরিস্থিতি সামলাতে হয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো—অনেক বিষয় অবসরের পর আরও পরিষ্কার হয়। তখন বুঝতে পারি, যদি কোনো কাজ অন্যভাবে করতাম, ফল ভিন্ন হতে পারত। আমি চাই—সেসব অভিজ্ঞতা, সেসব শিক্ষা বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের কাছে পৌঁছে দিতে।

  • সর্বশেষ