শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে, আইপিএলের নিয়ম যা বলছে

আইপিএলের আসন্ন আসর শুরুর আগেই এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে নিরাপত্তা ও কূটনৈতিক কারণ দেখিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এই নির্দেশনা মেনে নিয়ে ইতোমধ্যেই মুস্তাফিজকে দল থেকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৬৮ লাখ টাকায়) দলে ভিড়িয়েছিল। মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা। আসর শুরুর আগেই মাঠের বাইরের হস্তক্ষেপে গুরুত্বপূর্ণ এই বিদেশি খেলোয়াড়কে হারানোয় এখন আর্থিক ক্ষতির মুখে দলটি। সাধারণত ইনজুরি বা খেলোয়াড় নিজে সরে দাঁড়ালে অর্থ ফেরত পাওয়া যায় না, কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে বিষয়টি ‘ফোর্স মাজর’ (নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি) হিসেবে বিবেচিত হচ্ছে।

নিয়ম বলছে, ফ্র্যাঞ্চাইজি নিজে থেকে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ছেঁটে ফেলেনি। বিসিসিআই সরকারিভাবে হস্তক্ষেপ করে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার জন্য। কারণ এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা কেকেআর বা মুস্তাফিজুরের হাতে নেই। এই ক্ষেত্রে কেকেআর অর্থ দিতে বা চুক্তির শর্ত পূরণে বাধ্য নয়।

মুস্তাফিজের জন্য খরচ করা অর্থ কি অন্য প্লেয়ারকে দলে নেয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে কি না কেকেআর, তা নিয়ে অবশ্য যথেষ্ট সংশয় রয়েছে। কারণ একবার লক হয়ে যাওয়া অর্থ ‘রিফান্ড’ হওয়ার নিয়ম সেরকম স্পষ্টভাবে নেই। যদিও বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, কেকেআর ফিজের বিকল্প ক্রিকেটার নিতে পারে। কিন্তু মুস্তাফিজুরের জন্য ব্যয় করা অর্থ কেকেআর ফেরত পাবে কিনা, সেই নিয়ে কিছু বলেননি তিনি।

Advertisement

অন্যদিকে, বিসিসিআই বা কেকেআরের কাছে ক্ষতিপূরণ দাবি করার রাস্তাও খোলা থাকছে মুস্তাফিজুরের কাছে। তিনি যদি ক্ষতিপূরণ দাবি করেন, সেই অর্থ কে মেটাবে সেই নিয়েও কোনও স্পষ্ট নির্দেশ নেই।

আর্থিক ক্ষতি কাটিয়ে উঠলেও মাঠের ক্ষতি পূরণ করা কলকাতার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। ডেথ ওভার স্পেশালিস্ট এবং কাটার মাস্টার হিসেবে মুস্তাফিজের সমমানের বোলার এই মুহূর্তে খুঁজে পাওয়া কেকেআরের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নিলাম পরবর্তী সময়ে মানসম্পন্ন বিদেশি পেসারের সংখ্যা সীমিত হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি চাপে রয়েছে। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ