শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌বি‌সি‌বি সাকিব আল হাসান‌কে দেশে ফেরাতে চায়? 

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। দেশের মাটি থেকে অবসরের ইচ্ছার কথা আগেই জানিয়েছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তবে তার দেশে ফেরা নিয়ে রয়েছে জটিলতা।

বিগত সরকারের আমলে এমপি ছিলেন সাকিব। এছাড়াও তার নামে আছে বেশ কয়েকটি মামলা। রাজনৈতিক কারণে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে টাইগার এ অলরাউন্ডার। একবার দেশে ফেরার চেষ্টা করেও মাঝপথ থেকে চলে যেতে হয়েছে। --- ডেই‌লি ক্রিকেট

জানা গিয়েছিল, টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব। ঘরের মাঠ থেকে বিদায় নিতে চেয়েছিলেন টেস্ট থেকে। তবে সম্প্রতি একটি ইন্টারভিউতে সাকিব বলেছেন, কোনো ফরম্যাট থেকেই এখনো অবসর নেননি তিনি। তাই তার নতুন করে দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সাকিবের ফেরার প্রসঙ্গে বরাবরই বল সরকারের কোটে ঠেলে দিয়েছে বিসিবি। এখন তাদের ভাবনা কি? এই প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমার মনে হয় এটা নিয়ে আরেকদিন আমাদের সবার আলাপ করা উচিৎ। সে গ্রেট প্লেয়ার। ক্রিকেটার হিসেবে বাংলাদেশের সম্পদ। আমি বিসিবি সভাপতির সাথে কথা বলবো। আমাদের দিক থেকে বক্তব্যটা কী, সেটা জানাবো আপনাদের।’

বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে খেলছেন সাকিব। এমআই এমিরেটসের জার্সিতে মাঠ মাতাচ্ছেন টাইগার এ অলরাউন্ডার।

  • সর্বশেষ