শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তানের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বৈশ্বিক এ টুর্নামেন্টে দেশটিকে নেতৃত্ব দেবেন রশিদ খান।

দলে ফিরেছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হক। চোটের কারণে দলের বাইরে ছিলেন নাভিন। স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন শাহিদুল্লাহ কামাল ও মোহাম্মদ ইসাক। 

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিরিজে দলের বাইরে থাকা ফজল হক ফারুকি আছেন বিশ্বকাপ স্কোয়াডে। এছাড়াও তরুণ পেসার আব্দুল্লাহ আহমদজাইকেও রাখা হয়েছে দলে। ---- ডেই‌লি ক্রিকেট

আফগানিস্তান জাতীয় দলে ফিরেছেন রহস্য স্পিনার মুজিব উর রহমান। তার ফেরায় জায়গা হারিয়েছেন গাজানফার। তার সাথে রিজার্ভ তালিকায় আছেন, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরিফি।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারী ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। মূলত বিশ্বকাপের প্রস্তুতি নিতেই ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবে আফগানরা। ম্যাচগুলো আফগানিস্তানের হোস্টিংয়ে সংযুক্ত আরব আমিরাতে ১৯ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই

  • সর্বশেষ
  • জনপ্রিয়