শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যকুমারের ‘গোপন কাণ্ড’ ফাঁস কর‌লেন বঙ্গকন্যা খুশি

স্পোর্টস ডেস্ক : প্রায়ই তিনি শিরোনামে থাকেন খোলামেলা পোশাক পরার সৌজন্যে। এমনকী মাঝেমধ্যে তো রাস্তাঘাটে অন্তর্বাস ছাড়া বেরিয়ে পড়ছেন খুশি মুখোপাধ্যায়। তা এই বঙ্গকন্যার মুখে এবার ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের কথা। খু‌শির দাবি, আগে নাকি সূর্য প্রায়ই মেসেজ করতেন। কী কথা হত?

ধারাবাহিক, সিনেমায় ছোটখাট পার্শ্বচরিত্রে অভিনয় করলেও খুশি পরিচিত পান রিয়ালিটি শো ‘স্পিটস ভিলা’র দৌলতেই। আদতে কলকাতার কন্যা। মুম্বইতে পড়তে গিয়েই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচয়। দক্ষিণী ইন্ড্রাস্টিতে সিনেমা অভিনয় শুরু হলেও সেভাবে ছাপ ফেলতে পারেননি। তার পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে পায়ের তলায় মাটি শক্ত হয়নি। বরং সবচেয়ে চর্চায় এসেছেন প্যান্টিহীন পোশাক পরে প্রকাশ্যে ঘুরেই। ------- সংবাদপ্রতি‌দিন

সেই খুশির মুখে এবার সূর্যর নাম। তা ভারতের ক্রিকেটের সঙ্গে যারা অল্পবিস্তরও পরিচিত, তাদের মুখে সূর্যর নাম আসতেই পারে। বিশেষ করে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূর্য ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু না, খুশি যা বললেন, তাতে অনেকে রহস্যজনক গন্ধ পাচ্ছেন। খুশিকে প্রশ্ন করা হয়, কোনও ক্রিকেটারের সঙ্গে প্রেম করবেন কি না? তাতে ‘বোল্ড’ বঙ্গ কন্যা বলেন, “আমি কোনও ক্রিকেটারের সঙ্গে ডেট করতে চাই না। তবে অনেক ক্রিকেটারই আমার পিছনে পড়েছিল। সূর্যকুমার যাদব যেমন একসময় আমাকে খুব মেসেজ করত। এখন আমরা খুব বেশি কথা হয় না। আমি চাইও না কোনও ক্রিকেটারকে আর এর মধ্যে টানতে।

মনে করিয়ে দেওয়া যাক, সূর্যকুমার ২০১৬ সাল থেকে বিবাহিত। দেবিশা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্ক শুরু ২০১০ সাল থেকে। তাহলে কি সম্পর্কে থাকাকালীনই খুশির সঙ্গে গল্পগুজব করতেন সূর্য? অবশ্য সূর্য এই ব্যাপারে কিছু জানাননি। আর খুশিও বলেননি সূর্য কী মেসেজ করতেন। 

উল্লেখ্য, মাস কয়েক আগেই প্যান্টি ছাড়া কোমর পর্যন্ত চেরা এক পোশাক পরে বেরিয়ে ফটোশিকারিদের লেন্সবন্দি হয়েছিলেন খুশি মুখোপাধ্যায়। এক ক্যাফের বাইরে দাঁড়িয়ে যখন পোজ দিচ্ছিলেন, তখন হাওয়ায় তাঁর পোশাক বেসামাল হয়ে গোপনাঙ্গ দেখার জোগাড় হয়েছিল! সেই খুশির মুখে সূর্যর মেসেজের কথা টিপ্পনি কাটতে ছাড়ছেন না নেটিজেনরা।

  • সর্বশেষ