শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে সু‌যোগ পাওয়া ১৩ কোটি টাকার ক্রিকেটার লি‌ভিং‌স্টোন নেই ইংল্যান্ডের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের দলে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দলে নেওয়া হয়নি লিয়াম লিভিংস্টোনকে। এ বারের নিলামে ১৩ কোটি টাকায় তাঁকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লড়াই করে ইংরেজ অলরাউন্ডারকে কিনেছে তারা। কিন্তু সেই ক্রিকেটার বিশ্বকাপের দলে ব্রাত্য।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি শেষ বার ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন লিভিংস্টোন। ওয়াংখেড়েতে হয়েছিল সেই ম্যাচ। তার পর থেকে জাতীয় দলে ব্রাত্য তিনি। ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ৬০ টি-টোয়েন্টি খেলেছেন লিভিংস্টোন। করেছেন ৯৫৫ রান। নিয়েছেন ৩৩ উইকেট। কিন্তু গত এক বছর ফর্ম নেই লিভিংস্টোনের। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভাল খেলতে পারেননি তিনি। তাই এ বার তাঁকে ছেড়ে দিয়েছে বিরাট কোহলিদের দল।

লিভিংস্টোনের পাশাপাশি জায়গা পাননি উইকেটরক্ষক জেমি স্মিথও। ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে ১৯ এক দিন ও পাঁচ টি-টোয়েন্টি খেলেছেন স্মিথ। কিন্তু ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে জস বাটলার ও ফিল সল্টের মতো দুই উইকেটরক্ষক ব্যাটার থাকায় স্মিথের জায়গা হয়নি। তবে চোটে থাকা জফ্রা আর্চারকে দলে রেখেছে ইংল্যান্ড।

প্রথম বার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জশ টং। অ্যাশেজ়ের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৫ ও দ্বিকীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন তিনি। সেই কারণেই টংকে বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে।

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় তিনটি এক দিন ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেখানেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে তারা। সেই দুই সিরিজ়ে খেলতে পারবেন না আর্চার। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আশা, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন তিনি। হ্যারি ব্রুকের নেতৃত্বে এ বার বিশ্বকাপ খেলতে নামবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ১৫ জনের দল— হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার, ফিল সল্ট, বেন ডাকেট, টম ব্যান্টন, জেকব বেথেল, উইল জ্যাকস, জেমি ওভারটন, স্যাম কারেন, রেহান আহমেদ, লিয়াম ডসন, আদিল রশিদ, জফ্রা আর্চার, জশ টং, লুক উড।

  • সর্বশেষ