শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী রানা বিপিএলের নবম হ্যাটট্রিকম্যান, তালিকায় আছেন যারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের প্রথম হ্যাটট্রিক দেখল ক্রিকেটপ্রেমীরা। শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা। যদিও তার এই ব্যক্তিগত অর্জন ম্লান হয়ে গেছে দলের পরাজয়ে, শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে সিলেট।

১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ১৭ ওভার শেষে সিলেটের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১২০ রান। জয়ের জন্য শেষ ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ২৪ রান। এমন সমীকরণে ১৮তম ওভারে বোলিংয়ে আসেন রানা। ওভারের প্রথম তিন বলে ৫ রান দেয়ার পর শুরু হয় রানার ম্যাজিক। চতুর্থ বলে সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। পঞ্চম বলে নাসুম আহমেদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এবং শেষ বলে খালেদ আহমেদকে আউট করে হ্যাটট্রিকের উল্লাসে মাতেন তিনি। বিপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এটি রানার প্রথম হ্যাটট্রিক।

বিপিএলের ইতিহাসে হ্যাটট্রিক করা নবম বোলার হলেন মেহেদী হাসান রানা। এর আগে সর্বশেষ গত আসরে শরিফুল ইসলাম ও মঈন আলি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। বাংলাদেশি বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার তিনি। তার আগে এই তালিকায় নাম লিখিয়েছেন আল-আমিন হোসেন, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও শরিফুল ইসলাম।

বিপিএলে হ্যাটট্রিক তালিকা-
মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) - প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২)
আল-আমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
মঈন আলি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২৪)
মেহেদী হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) - প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫)