শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৭ রানে ৮ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সোনাম ই‌য়েশের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘটে গেল অবিশ্বাস্য কান্ড। মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট শিকার করলেন ভুটানের সোনাম ইয়েশে। এই সংস্করণে এটিই সেরা বোলিং ফিগার।

টি-টোয়েন্টিতে ৮ উইকেট নেওয়ার নজির নেই। এর আগে মাত্র দুইবার এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি দেখা গিয়েছিল। ৮ রানে ৭ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। ২০২৩ সালে চিনের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। ---- ডেই‌লি ক্রিকেট

চলতি বছরে ভুটানের বিপক্ষে ১৯ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন বাহরাইনের আলী দাউদ। ইয়েশে ছাড়িয়ে গেলেন সবাইকে। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেছেন ৮ উইকেট।

এদিন টস জিতে ভুটানকে আগে ব্যাটিংয়ে পাঠায় মিয়ানমার। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে ভুটান। জবাবে ব্যাট করতে নেমে ইয়েশের বোলিং তোপে মাত্র ৪৫ রানে গুটিয়ে গেছে মিয়ানমার।

মিয়ানমারের হয়ে শুধু দুই ওপেনার দুই অঙ্কের ঘরে রান করেছেন। বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। ফলে ছোট সংগ্রহ নিয়েও ৮২ রানের জয় পায় ভুটান।

  • সর্বশেষ