শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মা‌র্কিন টে‌নিস তারকা ভেনাস উইলিয়ামস ৪৫ বছর বয়সে বিয়ে করলেন

স্পোর্টস ডেস্ক : ৪৫ বছর বয়সে এসে বিয়ে করলেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস।  বিয়ে করলেন ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক আন্দ্রেয়া প্রেটিকে।  

গত ১৮ সেপ্টেম্বর ইটালির ইস্কিয়ায় গোপন পারিবারিক অনুষ্ঠানে দুইজনের বাগদান সম্পন্ন হয়। ফ্লোরিডার পাম বিচে বিয়ে করলেন তারা।

বড় বোনকে নতুন জীবনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সেরেনা উইলিয়ামস।
সাতটি গ্র্যান্ড স্ল্যামজয়ীর সঙ্গে আন্দ্রেয়ার বিয়ের মূল অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ে নিয়ে বেশি হইচই করতে চাননি বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়। সেরেনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছাবার্তা পোস্ট করার পর সবাই বিষয়টি জেনেছেন।

শুভেচ্ছাবার্তায় সেরেনা লিখেন, ‘আমার বোনের সঙ্গী। ভেনাস, কিভাবে শুরু করব! বাড়ির উঠোনের কোর্ট থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত তুমি সব সময় অনুপ্রেরণা, শক্তি। যে কোনও ট্রফির থেকেও বড় তোমার হৃদয়। ভালবাসা ঘেরা এই পরবর্তী অধ্যায়ে তোমাকে পা রাখতে দেখে মনে হচ্ছে, সূর্যোদয় দেখছি।স্থির, শক্তিশালী এবং প্রতিশ্রুতিতে পূর্ণ। 

advertisement

সেরেনা আরও লিখেছেন, ‘তুমি আমার সেরা বন্ধু। আমার রক্ষক। আমার শিক্ষক। সব সময় নির্দিষ্ট লক্ষ্যে এগোনোর পরামর্শ দিয়েছ।

তোমাকে এত খুশি, উজ্জ্বল এবং পরিপূর্ণভাবে দেখাই আমার কাছে সবকিছু। ভালবাসা, অংশীদারিত্ব, আনন্দ- প্রতিদিন একে অপরকে বেছে নেওয়া আজীবনের জন্য। শুধু আজ নয়, সব সময় তোমার পাশে থাকতে পেরে আমিও গর্বিত। ’ সেরেনা নিজের পোস্টে বড় বোনের সঙ্গে বিয়ের পোশাকে ছবিও দিয়েছেন। 

পেশাদার টেনিস ছাড়াও অলিম্পিকেও ভেনাস দারুণ সফল। পাঁচটি অলিম্পিকে আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন। চারটি সোনা এবং একটি রুপার পদক রয়েছে তার।

  • সর্বশেষ