শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএ‌লে নি‌জে‌দের প্রথম ম‌্যা‌চেই চট্টগ্রা‌মের কা‌ছে কু‌পোকাৎ নোয়াখা‌লী এক্স‌প্রেস

স্পোর্টস ডেস্ক :  বিপিএলে শুরুটা ভালো হলো না নোয়াখালী এক্সপ্রেসের। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে গেছে নবাগত দলটি।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানে থামে নোয়াখালী। বন্দর নগরীর দলটি পায় ৬৫ রানের জয়। ----- ডেই‌লি ক্রিকেট

অথচ বিপিএল শুরুর একদিন আগে নানা নাটকীয়তার জন্ম দিয়েছে চট্টগ্রাম। অর্থনৈতিক কারণে তাদের মালিকানা নিয়েছে বিসিবি। তবে খেলায় তার কোনো ছাপ পড়েনি। অনেকটা সহজেই নোয়াখালীকে হারিয়েছে শেখ মাহেদী হাসানের দল।

এদিন টস জিতে আগে ব্যাটিং নেয় চট্টগ্রাম। দলটির হয়ে শুরুটা ভালো করতে পারেননি ওপেনার নাঈম শেখ। ১১ বলে ১১ রান করে ফেরেন তিনি। আরেক ওপেনার মির্জা বেগ খেলেছেন ধীরগতির ইনিংস। ৬৯ বলে তার ব্যাট থেকে এসেছে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮০ রান। অধিনায়ক মাহেদী খেলেছেন ১৩ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৬ রানের ক্যামিও।

Advertisement

নোয়াখালীর হয়ে ১ ওভারে ৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন সাব্বির হোসেন। একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান ও মাজ সাদাকাত।

রান তাড়ায় শুরুটা ভালো করেছিল নোয়াখালী। তবে বড় ইনিংস খেলতে পারেননি ওপেনার হাবিবুর রহমান সোহান। ৭ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ১৫ রান। আরেক ওপেনার সাদাকাত খেলেছেন ২৭ বলে ৩৮ রানের ইনিংস।

তবে সাব্বির হোসেন, সৈকত আলী, জাকের আলীরা ভালো করতে পারেননি। তিনজনই ফিরেছেন এক অঙ্কের ঘরে। চেষ্টা করেছিলেন হায়দার আলী। তবে তার ২৪ বলে ২৮ রানের ইনিংসটি হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু।

চট্টগ্রামের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন তানভীর ইসলাম। দুটি করে উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম, শরীফুল ইসলাম ও মাহেদী হাসান।