শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমন-আফিফের ঝড়ে বড় সংগ্রহ সিলেটের

বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচে ঝড়ো ব্যাটিং করেছেন সিলেট টাইটান্সের পারভেজ ইমন ও আফিফ হোসেন। জাতীয় দলের ব্যাটার ইমন চারে ব্যাটিংয়ে নেমে দারুণ এক ফিফটি করেছেন। সঙ্গে রনি তালুকদার, আফিফ হোসেন ও সাঈম আইয়ূবের ব্যাটে ভর করে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ১৯০ রান করেছে টাইটান্স।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। ৪.১ ওভারে পাকিস্তানি ওপেনার সাঈম ৩৬ রানের জুটি দিয়ে আউট হন। তার ব্যাট থেকে ১৫ বলে ২৮ রান আসে। তিনটি চার ও দুটি ছক্কা তোলেন তিনি। অন্য ওপেনার রনি ৩৪ বলে চারটি চারের শটে ৪১ রান যোগ করেন।

রান পেয়েছেন তিনে ব্যাটিংয়ে নামা আফগান ব্যাটার হযরতুল্লাহ জাজাই। তিনি ১৮ বলে দুই চার ও একটি ছক্কায় ২০ রান করেন। ১৩ ওভারে ১০৪ রানে ৩ উইকেট হারানোর সিলেটকে বড় পুঁজি এনে দিতে ইমন ৩৩ বলে ৬৫ রানের হার না মানা ইনিংস খেলেন। ১৯৬.৯৬ স্ট্রাইক রেটে রান করা ব্যাটার পাঁচটি ছক্কা ও চারটি ছক্কা মারেন। আফিফ ১৯ বলে ৩৩ রান করেন। আউট হওয়ার আগে চারটি চার ও একটি ছক্কা তোলেন তিনি।

রাজশাহীর ছয় বোলারই খরুচে ছিলেন। নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে ২ উইকেট পেলেও ৪ ওভারে ৩৮ রান দিয়েছেন। একটি করে উইকেট নেওয়া বিনুরা ফার্নান্দো ও তানজিম সাকিব ৪ ওভারে যথাক্রমে ৩১ ও ৪৩ রান দিয়েছেন। আব্দুল গাফ্ফার সাকলাইন ৩ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। এসএম মেহরাব ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট পাননি। মোহাম্মদ নওয়াজ ১ ওভারে দেন ৯ রান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়