শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪১ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতকে হা‌রি‌য়ে পা‌কিস্তান যুব এ‌শিয়া কাপ চ‌্যা‌ম্পিয়ন হওয়ায় প্রত্যেক ক্রিকেটার পাবেন ৪৩  লাখ টাকা

স্পোর্টস ডেস্ক : গত অ‌ক্টোব‌রে বড়‌দের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। অথচ নানা নাটকীয়তায় এখনও সেই ট্রফি সূর্যকুমার-বুমরাহরা ছুঁতে পারেননি। এরই মাঝে গতকাল (রোববার) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছিল। যেখানে শেষ হাসি হেসেছে পাকিস্তানি ‍যুবারা। ভারতকে হারানো চ্যাম্পিয়ন ক্রিকেটারদের জন্য বড় পুরস্কার ঘোষণা করা হয়েছে।

 দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ভার‌তের বিরু‌দ্ধে ৩৪৮ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারেই ১৫৬ রানে অলআউট। যুব এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। শিরোপা জয়ের উচ্ছ্বাস তো আছে–ই, প্রতিপক্ষ চিরশত্রু ভারত হওয়ায় সেই আনন্দ দ্বিগুণ হয়েছে। -- ঢাকা‌পোস্ট

জাতীয় দলের লড়াইয়ে ভারতের বিপক্ষে ২০২২ সালের পর আর জিততে পারেনি পাকিস্তান। এমনকি বেশিরভাগ ম্যাচই হয়েছে একতরফা। ফলে যুব দলের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কিছুটা আক্ষেপ ঘুচল পাকিস্তানের। যেখানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন দেশটির ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। 

তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী (শেহবাজ শরীফ) প্রতি ক্রিকেটারকে ১০ মিলিয়ন রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ) করে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। তার আশা ভবিষ্যতেও এসব ক্রিকেটার দেশকে গর্বিত করবে।

Advertisement

পাকিস্তানের যুব এশিয়া কাপ জয়ের পর সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে। সেখানে কী কথা হয়েছে তা জানিয়ে 

সরফরাজ বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতে প্রশংসা করেছেন। বলেছেন– অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনী দেখিয়েছে এবং সাফল্য অর্জনে ক্রিকেটার ও কোচিং স্টাফদের ছিল ক্লান্তিহীন পরিশ্রম।’ ফাইনালে পাকিস্তানের জয়ের নায়ক সামির মিনহাস ১৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। তবে তার পাশাপাশি মিডল অর্ডারে ৭২ বলে ৫৬ রান করা আহমেদ হুসাইনেরও প্রশংসা করেছেন সরফরাজ।

এছাড়া ফাইনালে ভারতীয় ক্রিকেটারদের আচরণ ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘ম্যাচজুড়ে ভারতীয় খেলোয়াড়দের আচরণ ভালো ছিল না এবং দলটির আচরণ ছিল ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে অনৈতিক। 

তবে আমরা স্পোর্টসম্যানশিপ বজায় রেখে বিজয় উদযাপন করেছি। কারণ ক্রিকেটে সবসময়ই স্পোর্টসম্যানশিপ রাখতে হবে। ভারত তাই করেছে যা তারা করে।