শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে রেকর্ড গড়ে সিরিজ জিত‌লো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৩২৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৪৬২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩৮ রানে অলআউট হয়েছে ও‌য়েস্ট ই‌ন্ডিজ। আর এই জয়ে তিন ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ পাঁচটি টেস্ট সিরিজই জিতল কিউইরা।

সোমবার (২২ ডিসেম্বর) বিনা উইকেটে ৪৩ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।  দিনের শুরুটা মন্দও করেনি তারা। জুটি নিয়ে গিয়েছিলেন ৮৭ রান পর্যন্ত।

তবে এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ইনিংস। শেষ ৫১ রানে হারায় ১০ উইকেট। ৯৬ বলে ৬৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ১০৫ বলে ১৬ রান করে আউট হন। 

রেকর্ডময় টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যান অব দা ম্যাচ ডেভন কনওয়ে। রেকর্ড গড়া পারফরম্যান্সে সিরিজের সেরা খেলোয়াড় হন ডাফি।

  • সর্বশেষ