শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার আফগা‌নিস্তা‌নে পাঁচ দ‌লের ফ্র্যাঞ্চাইজি লিগ 

স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আস‌ছে আফগা‌নিস্তান।  ২০২৬ সালের শেষ দিকে নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ করার ঘোষণা দিল তারা। পাঁচ দলের ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ’ এর খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। 

এর আগে ২০১৮ সালেও আফগানিস্তান প্রিমিয়ার লিগ নামে একটি লিগ আয়োজন করেছিল তারা। পাঁচ দলের ওই টুর্নামেন্টের শুধু একটি মৌসুমই হয়েছিল। যেখানে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদির মতো তারকারাও খেলেছিলেন। 

তবে ওই টুর্নামেন্টে পারিশ্রমিক বিতর্ক এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় পরে আর আফগানিস্তান প্রিমিয়ার লিগ হয়নি। সেসব পেছনে রেখে এবার নতুন শুরুর আশা আফগানদের।

সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আফগানিস্তান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরে পাঁচটি শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। আফগানিস্তান জাতীয় দলের শীর্ষ ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকা ও উদীয়মান স্থানীয় ক্রিকেটাররা খেলবেন।

দুবাইয়ে লিগের উদ্বোধনী অনুষ্ঠানে এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেন, আফগানিস্তান প্রিমিয়ার লিগ আমাদের ক্রিকেটযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আফগানিস্তান ক্রিকেটকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরবে।

  • সর্বশেষ