শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত মোস্তা‌ফিজ হলেন ম‌্যাচ‌সেরা, জেতা‌লেন দুবাইকে

স্পোর্টস ডেস্ক : শারজায় রোববার নিজের কাটার জাদুতে ম্যাচ ঘুরিয়ে দিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি এই পেসার। তাঁর বোলিং নৈপুণ্যে গালফ জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালস।

প্রথম ব্যাট করে ১৯.৫ ওভারে ১৫৬ রানে অলআউট হয় গালফ জায়ান্ট। জবাবে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় দুবাই। এর আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল গালফ। ১৩ ওভার শেষে যখন দলীয় রান ৩ উইকেটে ১১০, তখন নিজের দ্বিতীয় ওভার করতে আসেন মোস্তাফিজ। --- টি স্পোর্টস

জেমস ভিন্স ও আজমতউল্লাহ ওমরজাই জুটি বড় সংগ্রহের আভাস দিচ্ছিলেন। ওই ওভারের দ্বিতীয় বলে ভিন্সকে আউট করেন মোস্তাফিজ। চতুর্থ ও পঞ্চম বলে ওমরজাই ও শন ডিকসনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও তাঁর এই দুর্দান্ত ওভারেই ম্যাচে ফেরে ক্যাপিটালস। শেষ পর্যন্ত সেটি পূর্ণতা পায় দারুণ জয়ে।

ম্যাচসেরার পুরষ্কার জিতে মোস্তাফিজ বলেন, স্লোয়ার বল আমার সহজাত। শুরু থেকেই আমি এটা করতে পারি। আমার বিশ্বাস আছে, এই বলেই আমি সফল হব। দলের প্রয়োজনে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়