শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএ‌লে চট্টগ্রাম রয়্যালসে খেল‌বেন পা‌কিস্তা‌নের কামরান গুলাম 

স্পোর্টস ডেস্ক : চল‌তি মা‌সের ২৬ তা‌রিখ শুরু হ‌বে বিপিএল। ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। ব্যক্তিগতভাবেও প্লেয়াররা নিচ্ছেন শেষ মুহুর্তের প্রস্তুতি। এরই মধ্যে নতুন ক্রিকেটারকে দলে ভেড়ালো চট্টগ্রাম রয়্যালস।

পাকিস্তানের ব্যাটার কামরান গুলামের সাথে চুক্তি করেছে বন্দর নগরীর দলটি। স্কোয়াডের শক্তি বাড়াতেই পাকিস্তানি এ ব্যাটারকে দলে ভেড়ালো চট্টগ্রাম।

এর আগে নিলাম ও সরাসরি চুক্তিতে বেশ কিছু নামীদামি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ নাঈম শেখ। নিলাম থেকে এই টপ অর্ডার ব্যাটারকে এক কোটি দশ লাখ টাকায় কেনে তারা। এছাড়াও দলটির হয়ে সরাসরি চুক্তিতে খেলবেন শেখ মাহেদী হাসান ও তানভীর ইসলাম।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল। সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি এ লিগ।

  • সর্বশেষ