শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কনওয়ের ডাবল সেঞ্চুরি, ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে রান পাহাড়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফ‌র্মে র‌য়ে‌ছে নিউ‌জিল‌্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪৬৫ রানে এগিয়ে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে কিউইরা। এরপর প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১১০ রান করেছে ক্যারিবীয়রা। দিনশেষে ব্র্যান্ডন কিং ৫৫ ও জন ক্যাম্পবেল অপরাজিত ৪৫ রানে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইতে আগের দিনের ১ উইকেটে ৩৩৪ রান নিয়ে ব্যাটিং শুরু করেন ১৭৮ রানে অপরাজিত থাকা ডেভন কনওয়ে, আর ৯ রান করা নাইট ওয়াচম্যান পেসার ডাফি। -- যমুনা‌নিউজ

ব্যক্তিগত ১৭ রানে ডাফি সাজঘরে ফিরলেও ঠিকই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। এই ব্যাটারের ২২৭, উইলিয়ামসনের ৩১, গ্লেন ফিলিপসের ২৯ আর রাচিন রবিন্দ্রর অপরাজিত ৭২ রানের ইনিংসে ভর করে মূলত ৮ উইকেট ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে ব্লাক ক্যাপরা।

জবাবে শুরুটা ভালোই করেছে ক্যারিবীওরা। দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল ১১০ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন। ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

  • সর্বশেষ