শিরোনাম
◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ট্রা‌ভিস হেডের সেঞ্চুরিতে লিড সাড়ে তিনশ ছাড়া‌লো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : বেন স্টোকস ও জোফরা আর্চারের ব্যাটে দিনের শুরুতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ইনিংসের ব্যবধান একশর নিচে আনতে পেরেছিল ইংল্যান্ড। তবে ট্র্যাভিস হেডের দুর্দান্ত শতক ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে বড় লক্ষ্য দেওয়ার পথে এগুচ্ছে স্বাগতিকরা। অ্যাশেজ নিজেদের করে নেওয়ার ম্যাচে এখন পর্যন্ত ৩৫৬ রানে এগিয়ে আছে প্যাট কামিন্সের দল।

শুক্রবার অ্যাডিলেইডে সিরিজের তৃতীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। হেড ১৪২ ও ক্যারি ৫২ রান নিয়ে ক্রিজে আছেন। পঞ্চম উইকেটে এই দুই বাঁহাতি এখন পর্যন্ত ১২২ রান যোগ করেছেন।  ----- অলআউট স্পোর্টস

মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ৮৩ রান স্টোকসের বিদায়ের পর ২৮৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ইংল্যান্ড।

এর আগে ৮ উইকেটে ২১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংলিশরা। ১৫৯ বলে ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির ফিফটি হাঁকান স্টোকস। বাঁহাতি এই ব্যাটারের আগের সবচেয়ে ধীরগতির অর্ধশতটি ছিল ১৫২ বলে, ২০১৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

Advertisement

নবম উইকেটে আর্চারকে নিয়ে ইংলিশ অধিনায়ক গড়েন শতরানের জুটি। চলতি সিরিজে এটি ইংল্যান্ডের দ্বিতীয় শতরানের জুটি। ৯৭ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন আর্চার। এরপর দারুণ এক ডেলিভারিতে স্টোকসকে বোল্ড করে ১০৬ রানের এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। ৫১ রান করা আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ড ইনিংসের ইতি টানেন স্কট বোল্যান্ড।

৩টি করে উইকেট নেন বোল্যান্ড ও প্যাট কামিন্স।

৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া শুরুতেই হারায় জেইক ওয়েদারল্ডের (১) উইকেট। ক্রিজে থিঁতু হলেও ইনিংস বড় করতে পারেননি মার্নাস লাবুশেন (১৩)। ৫৩ রানে ২ উইকেট হারানোর পর উসমান খাজাকে নিয়ে দলের হাল ধরেন হেড। 

তবে ৪০ রান করা খাজাকে কট বিহাইন্ড করিয়ে ৮৬ রানের এই জুটি ভাঙেন উইল জ্যাকস। আবারও ব্যর্থ হয়ে দ্রুত সাজঘরের পথ দেখেন ক্যামেরন গ্রিন (৭)। পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন হেড ও ক্যারি।

বোলারদের কোনো সুযোগ না দিয়ে লিড বাড়াতে থাকেন তারা। অবশ্য ব্যক্তিগত ৯৯ রানে থাকা হেডকে ফেরানোর সুযোগ এসেছিল ইংল্যান্ডের। কিন্তু এই ওপেনারের নিচু ক্যাচ গালিতে তালুবন্দি করতে ব্যর্থ হন হ্যারি ব্রুক।

পরের ওভারে ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি পূর্ণ করেন হেড। ঘরের মাঠ অ্যাডিলেইড ওভালে টানা চতুর্থ টেস্টে শতকের দেখা পেলেন তিনি, আর সিরিজে দ্বিতীয়বারের মতো। দিনের খেলা শেষ হওয়ার আগে ফিফটি স্পর্শ করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্যারি।